হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ ২৫ এপ্রিল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ—ATJFB (এটিজেএফবি)-এর আয়োজনে আগামী ২৫ এপ্রিল শনিবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬’। গত বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজনটির টাইটেল স্পন্সর Rhythm Group এবং পাওয়ার্ড বাই Bangladesh Tourism Board।

এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার। অনুষ্ঠানে রানের সার্বিক বিষয় উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ এপ্রিল সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হবে ৭.৫ কিলোমিটার মূল দৌড় এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট এক হাজারের বেশি রানার এতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রতিমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাত।

আয়োজনটিকে প্রাণবন্ত করতে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন বাবলী ইয়াসমিন ও সালেহীন। গেস্ট রানার হিসেবে অংশ নেবেন ফুটবলার মামুনুল ইসলাম মামুনসহ আরও অনেকে। এছাড়া পেসার ও ফিটনেস ট্রেইনারদের একটি দল রানে অংশগ্রহণকারীদের সহায়তা করবেন।

আয়োজনের সহযোগিতায় রয়েছে US-Bangla Airlines, Novoair, Air Astra, Seven Rings Cement, Ethiopian Airlines, Air India, American Tourister, Tourist Police Bangladesh, TOABসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এভিয়েশন এক্সপ্রেস।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এই আয়োজনের মাধ্যমে দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই মূল লক্ষ্য। এটিজেএফবি ইতোমধ্যে পর্যটন শিল্পের বিকাশে একাধিক সফল আয়োজন করেছে এবং তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই রান আয়োজন করা হচ্ছে।

রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন বলেন, এবারের আয়োজনকে শুধু দৌড়ে সীমাবদ্ধ না রেখে উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে র‍্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার, পাশাপাশি থাকবে ফটো কনটেস্ট।

সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আগামী বছর থেকে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটিজেএফবিকে আহ্বান জানানো হয়।

মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা,...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর