রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, উত্তরের সাথে সারা দেশের ট্রেন বন্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনের সামনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ১২টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান।

স্থানীয়রা ও ট্রেন কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটে প্রায় ৬ থেকে ৭ শ যাত্রী নিয়ে ট্রেনটিতে যাচ্ছিল। ট্রেন লাইনের সিলিপার সড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চলছে। তবে কিছুক্ষণের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেল কর্মকর্তারা।

এদিকে লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিকল্প যোগাযোগ ব্যবস্থার খোঁজে তারা বিভিন্ন স্থানে ছুটছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর