দ্বিতীয় স্ত্রীর সন্তানদের ‘হাতে খুন’ বাবা ও প্রথম স্ত্রীর ছেলে

দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক বিরোধের জেরে মো. শহিদুল ইসলাম দুলু (৭০) ও তাঁর ছেলে মোহাম্মদ কাবিলকে (৩০) হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে শাকিব ও সাদেকুল। 

আপডেট : ১২ মে ২০২৬, ০১:২২ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক বিরোধের জেরে মো. শহিদুল ইসলাম দুলু (৭০) ও তাঁর ছেলে মোহাম্মদ কাবিলকে (৩০) হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে শাকিব ও সাদেকুল। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন্নবী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শহিদুল ইসলামের দুই স্ত্রী হালিমা এবং সাবিহা। দীর্ঘদিন থেকে দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। আজ সকালে দুলু মিয়া তাঁর প্রথম স্ত্রীর দুই সন্তান হাবিল ও কাবিলকে নিয়ে খেতে ভুট্টা তুলতে যান। এ সময় দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে শাকিব ও সাদেকুল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও কাবিল নিহত হন। 

ওসি মাহমুদুন্নবী আরও জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
লোডিং...

এলাকার খবর