কাস্টমস, ভ্যাট ও আয়কর–সব খাতেই পিছিয়ে রাজস্ব আদায়

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে। কাস্টমস, ভ্যাট ও আয়কর—সব খাতেই লক্ষ্য পূরণ হয়নি, যদিও আগের বছরের তুলনায় আদায় কিছুটা বেড়েছে।

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

চলতি অর্থবছরের প্রথম নয় মাস, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ২৫ শতাংশ আদায় কম হয়েছে।

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা। এ হিসাবে অর্থবছরের বাকি ৩ মাসে আদায় করতে হবে ২ লাখ ৬৭ হাজার ১৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতিমাসে আদায় করতে হবে প্রায় ৯০ হাজার কোটি টাকা করে। আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কোনোটিই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি।

তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১১ দশমিক এক পাঁচ শতাংশ। 

কাস্টমস অনুবিভাগ ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার বিপরীতে ৮০ হাজার ২২৩ টাকা, ভ্যাট ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটির বিপরীতে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি এবং আয়কর অনুবিভাগ ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকার বিপরীতে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা আদায় করেছে।

এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
তিন মাস পর পর ভ্যাট রিটার্ন ও অর্থ পরিশোধের নতুন ব্যবস্থা চালুর পর প্রথম দুই মাসেই আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। এ অবস্থায় আবারও মাসিক ভিত্তিতে ভ্যাট পরিশোধের নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে এনবিআর।...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর