এবার লন্ডনের বিখ্যাত জাদুঘরে রণবীরের ভাস্কর্য

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ এএম

লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে রয়েছে একাধিক বলিউড তারকার ভাস্কর্য। হঠাৎ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়াকে চোখ আটকে যেতে পারে একজন ভারতীয় দর্শনার্থীর! এবার এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা রণবীর সিং। মাদাম তুসো জাদুঘরে শোভা পাচ্ছে তাঁর দুটি মোমের ভাস্কর্য। একটি ঐতিহ্যবাহী, অন্যটি পশ্চিমী লুকে। 

সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর। যেখানে নিজের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। কোনটা আসল, কোনটা নকল রণবীর—তা বোঝা দায়!

এদিন কালো স্যুট-বুট পরে জাদুঘরে হাজির হন রণবীর। একেবারে ভাস্কর্যের মতোই তাঁর লুক। অবিকল মোমের ভাস্কর্যের মতো পোজ দেন অভিনেতা। ভক্তদের অনেকে অবশ্য ভাস্কর্যের সঙ্গে আসল রণবীরকেও গুলিয়ে ফেলেছেন!

ছবিগুলো শেয়ার করে রণবীর লিখেছেন, ‘যত বড় হয়েছি বিশ্বের কিছু বিখ্যাত এবং বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আমার বাবা-মায়ের পুরনো ফটো দেখে মুগ্ধ হয়েছিলাম। বুঝতে পেরেছিলাম যে তারা লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর মোমের ভাস্কর্য। সেই পুরনো জাদুঘরে আমি মুগ্ধ, এখন সেখানে আমার নিজস্ব মোমের ভাস্কর্য থাকাটা যেন পরাবাস্তব।’

এদিকে, নির্মাতা ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিতে যুক্ত হয়েছেন রণবীর সিং। শিগগিরই এর শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। 

বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
মুক্তির পর থেকেই যেন বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার আরও বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী বক্স অফিসে ২ বিলিয়ন ডলারের ঘর পার করল...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও নতুন মাত্রা পেয়েছে। খাদ্য নিরাপত্তা এখন আর কেবল উৎপাদনের প্রশ্ন নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য, পুষ্টি, জলবায়ু...
চট্টগ্রামের পটিয়ায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। 
রাজধানীর নিউমার্কেট যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে রাস্তার উপরে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। সোমবার রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে উৎসুক জনতা।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে...
লোডিং...

এলাকার খবর