দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৩ এএম

কয়েক বছর ধরে পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই ‌‘অগ্নিকন্যা’খ্যাত নায়িকা। 

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা।

এবারও কি চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে নমিনেশন চাইবেন—এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহি বললেন, ‘এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’

আসছে সংসদ নির্বাচনেও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? এমন প্রশ্নে অকপটে মাহি বললেন, ‘যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব।’

এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।

বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
রাজনীতির মঞ্চে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে আলোচনায় এসেছেন তিনি। যদিও শেষপর্যন্ত দল তাঁর ওপর আস্থা...
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
জুলাই গণঅভ্যুত্থানের পর চুপিসারে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে দেওয়া তাঁর এক স্ট্যাটাস অনুরাগীদের নজর কেড়েছে।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর