সেটে অসুস্থ আল্লু অর্জুন, স্থগিত ‘পুষ্পা: দ্য রুল’ শুটিং

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘পুষ্পা’ আলোড়ন তুলেছিল চলচ্চিত্রাঙ্গনে। ভারত ছাড়িয়ে এই উদ্দীপনা এ দেশেও ছড়িয়েছিল। কিছুদিন পরই এসেছিল নির্মাতা সুকুমার পরিচালিত এই ছবির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা। নাম ‘পুষ্পা: দ্য রুল’। বর্তমানে হায়দরাবাদে একটি বিশাল সেটে চলছে এই সিক্যুয়েলের শুটিং। সেখানেই একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ও গানের শুট করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। 

গত এপ্রিলে প্রকাশ্যে এসেছিল সিক্যুয়েলটির ফার্স্টলুক। যেখানে তেলেঙ্গনার উপজাতিদের ধর্মীয় উৎসব ‌‘জাতারা’ গেটআপে দেখা দিয়েছিলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, সেই দৃশ্যটিরই শুটিং হচ্ছিল হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। বলিউডের বিখ্যাত নৃত্য নির্দেশক গণেশ আচারিয়ার নির্দেশনায় ৪০০ জন নৃত্যশিল্পী এই বিশেষ দৃশ্যের শুটিংয়ে অংশ নেন।

এদিকে, সিনেমাটির প্রধান অভিনেতা আল্লু অর্জুনের এমন আকস্মিক অসুস্থতার কারণে পিছিয়ে গেছে শুটিং। নতুন শিডিউল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। সূত্রের মাধ্যমে হিন্দুস্তান টাইমস জানায়, আল্লু অর্জুন ‌‘জাতারা’গেটআপে একটি গান ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তখন ভারী কস্টিউমে চ্যালেঞ্জিং একটি দৃশ্যের শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এমনকি এই অবস্থাতেও তিনি শুটিং করতে চাইছিলেন, কিন্তু আল্লুর শারীরিক অবনতির কথা ভেবে তা স্থগিত রেখেছেন পরিচালক সুকুমার। জানা গেছে, অভিনেতা সেরে ওঠার পরই আবারও শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, এরইমধ্যে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। সেখানে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। তাঁর পরনে শাড়ি। কানে, গলায় ও নাকে ভারী গয়না। সারা গায়ে রং। ডান হাতে বন্দুক। তাঁর এই লুক প্রকাশের পর থেকে ভক্তরা ছবিটির জন্য আরও অধীর আগ্রহে রয়েছেন।

 এ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। পুলিশ কর্মকর্তার চরিত্রে রয়েছেন ফাহাদ ফাসিল। আগামী বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর