অপমানের মধুর প্রতিশোধ নেওয়া কে এই মিস ইউনিভার্স ফাতিমা

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

ব্যাংককে অনুষ্ঠিত জমকালো মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনালে শুক্রবার সকালে সবাইকে চমকে দিয়ে মুকুট জিতে নিলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। আর তারপর থেকেই শুরু হয়েছে আলোচনার ঝড়—কে এই ফাতিমা?

মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। দেশে থেকেই ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন তিনি। এরপর কিছু সময় কাটান ইতালির মিলান আর যুক্তরাষ্ট্রের ভারমন্টে।
স্কুলজীবনে ডিসলেক্সিয়া ও এডিএইচডির কারণে বুলিংয়ের শিকার হলেও ভেঙে পড়েননি। বরং সেই অভিজ্ঞতাকেই শক্তিতে পরিণত করেন। ২০১৮ সালে ‘ফ্লোর ডি ওরো’ খেতাব জিতে সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায় পা রাখেন তিনি।

ফাতিমা। ছবি সংগৃহীত২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো প্রথমবারের মতো পেল ‘মিস ইউনিভার্স মেক্সিকো’। ফাতিমা সেই ইতিহাস গড়লেও বিতর্ক থামেনি। অনেকে ধারণা করেছিলেন মুকুট উঠবে ‘মিস জালিস্কো’ ইয়োয়ানা গুতিয়েরেসের মাথায়। কিন্তু ফাতিমার নাম ঘোষণার পরই মঞ্চে শোনা যায় দুয়ো ধ্বনি। সরাসরি সম্প্রচারেও সেই প্রতিক্রিয়া ধরা পড়ে।
বিজয়ের পর তার কাছে এগিয়ে যান মাত্র চারজন প্রতিযোগী: লোরেনা লোপেজ, ফের্নান্দা পুমা, এমিরে আরেয়ানো ও এলেনা রোলদান।

বিতর্ক থাকলেও জনপ্রিয়তা কিন্তু উল্টো বেড়েছে। মিস মেক্সিকো হওয়ার পর ইনস্টাগ্রামে তার অনুসারী ছুঁয়ে ফেলে ৯ লাখ ৯০ হাজার; টিকটকে ৬ লাখ ৯০ হাজারের বেশি।

মঞ্চে ফাতিমা। ছবি: সংগৃহীতব্যাংককে নতুন বিতর্ক

মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় এসে আবারও বিতর্কের কেন্দ্রে ফাতিমা। থাইল্যান্ডের মিস ইউনিভার্স পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল অভিযোগ তোলেন—ফাতিমা নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে থাইল্যান্ডকে প্রত্যাশামতো প্রচার করছেন না। এখানেই শেষ নয়, তিনি ফাতিমাকে প্রকাশ্যেই ‘ডাম্বহেড’ বলে অপমান করেন।

ফাতিমা প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ছাড়েন, নিরাপত্তা বাহিনীকেও হস্তক্ষেপ করতে হয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি আমাকে ডাম্ব বলেছেন, কারণ তাঁর সংস্থার সঙ্গে আমার সমস্যা আছে। এটি অন্যায়। কেউ আমাদের চুপ করাতে পারবে না।’

ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয় মিস ইউনিভার্স অর্গানাইজেশন। সভাপতি রাউল রোচা নাওয়াতের আচরণকে প্রকাশ্যে নিন্দা জানান।

সব ঝড় সামলে দৃঢ় ফাতিমা

সমালোচনা, বিতর্ক—কিছুই মনোবল ভাঙতে পারেনি ফাতিমা বশের। ইউএস উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা সত্যিই আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লোরেনা, পুমা, এমিরে ও এলেনা—রানি তারাই।’

আরও যোগ করেন, ‘কেউই আমাকে এই মুকুট উপভোগ করা থেকে আটকাতে পারবে না। আমরা কখনো কাউকে আমাদের ওপর নিয়ন্ত্রণ নিতে দিতে পারি না। যদি তুমি মুকুট অর্জন করে থাকো, তার মানে তুমি তার জন্য পরিশ্রম করেছ।’

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর