'জওয়ান'র সঙ্গে মিলে গেল 'পুষ্পা-২'র নতুন পোস্টার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:০৯ পিএম

চলচ্চিত্র দুটা; তফাতটা মাত্র একটা দিনের। তাতেই মিলে গেল দুই সিনেমার পোস্টার। সোমবার (৭ আগস্ট) ‘জওয়ান’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান। আজ মঙ্গলবার এলো ‘পুষ্পা ২: দ্য রুল’র পোস্টার।

যেখানে সিগনেচার লুকে হাজির হয়েছেন ছবির দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র ফাহাধ ফাসিল। এতেই অবাক সবাই। কারণ দুই পোস্টারের দুই চরিত্রই  ন্যাড়া মাথায়। আর দু’জনের চোখেই চশমা।

অন্যদিকে এর আগে এসেছিল ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ। যেখানে প্রথম দেখা যায় শাহরুখের ন্যাড়া মাথা। যার নতুন সংস্করণ এলো সোমবার। এটি শেয়ার করে শাহরুখ লেখেন, 'আমি ভালো না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?'

এর ২৪ ঘণ্টা পরই আসে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নতুন পোস্টার। যাতে এসপি ভাওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে হাজির হন ফাহাধ।

দুই পোস্টারের মধ্যে গোপন মিলও আছে। শাহরুখ খানের ‘জওয়ান’ এবং ফাহাধ ফাসিলের ‘পুষ্পা ২: দ্য রুল’ লুকের নেপথ্যে একজন মানুষই রয়েছেন। তিনি হলেন ফিল্ম এডিটর লিভিংস্টন অ্যান্টনি রুবেন। অ্যাটলি, সুকুমারের মতো দাক্ষিণের পরিচালকরা নিজেদের সিনেমার ক্ষেত্রে তার ওপরই ভরসা রাখেন।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর