যে ফোনকলটি না ধরলে বেঁচে যেতেন জহির রায়হান!

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

জহির রায়হান—দেশের সবচেয়ে মেধাবী নির্মাতা-লেখকদের একজন। জন্মেছিলেন ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে। সিনেমা জগতে তাঁর প্রথম পদার্পণ ১৯৫৭ সালে ‌‘জাগো হুয়া সাভেরা’ নামের এক উর্দু সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। এ ছাড়া পরিচালক হিসেবে জহির রায়হানের যাত্রা শুরু হয় ১৯৬১ সালে তাঁর সিনেমা ‘কখনো আসেনি’র মাধ্যমে।

১৯৬৪ সালে তিনি তৈরি করেন উপমহাদেশের প্রথম রঙিন ছবি ‘সংগম’। একই বছরে প্রকাশিত হয়েছিল তাঁর রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। এ ছাড়াও বাণিজ্যিক, অবাণিজ্যিক ও তথ্যচিত্র মিলিয়ে তিনি সর্বমোট ১২টি চলচ্চিত্র তৈরি করেছেন। তাঁর বানানো ‘বেহুলা’ চলচ্চিত্র দিয়ে নায়করাজ রাজ্জাক বড় পর্দায় বেশ জনপ্রিয় হন।

এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন জহির রায়হানকে এতটাই অনুপ্রাণিত করে যে, তিনি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ১৯৭০ সালে নির্মাণ করেন ‘জীবন থেকে নেয়া’। যে সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন তখনকার বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহাসহ অনেকে।

জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে তাঁর ‘স্টপ জেনোসাইড’কে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি বলা হয়। তবে মেধাবী এ মানুষটি দেশ স্বাধীনের ঠিক পরপরই হারিয়ে যান। 

১৯৭১ সালের ডিসেম্বরে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে দেশ হয় স্বাধীন। ১৯৭২’র ৩০ জানুয়ারি রোববার সকালে রফিক নামে এক অজ্ঞাতের টেলিফোন কল আসে জহির রায়হানের বাসায়। টেলিফোনে তাঁকে জানানো হয়েছিল, তাঁর বড় ভাই অর্থাৎ শহীদুল্লাহ কায়সার বন্দি আছেন মিরপুর-১২ নম্বরে। ভাইকে বাঁচাতে হলে যেতে হবে তাঁকে মিরপুরে। সেদিন সন্ধ্যায় প্রেসক্লাবে জহির রায়হানের চলচ্চিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু টেলিফোন পেয়ে তিনি দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দিয়েছিলেন। সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবীব ও আরও কয়েকজন।

মিরপুর-২ নম্বর সেকশনে পৌঁছানোর পর সেখানে তাঁকে সেনাবাহিনী ও পুলিশি বাধা দেওয়া হয়। তাঁর ছোট ভাই হাবীবের ভাষ্য মতে, তিনি জহির রায়হানকে মিরপুর পুলিশ স্টেশনে নামিয়ে দিয়ে এসেছিলেন।

জহির রায়হান। ছবি: সংগৃহীত

আরেকটি তথ্য বলছে, মিরপুর-১২ নম্বর ‘ডি’ ব্লকের মুসলিম বাজার ঢালের পশ্চিমে ওয়াসার পানির ট্যাংকের সামনে জহির রায়হানকে হত্যা করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রকাশিত মিরাজ মিজু রচিত ‘মিরপুরের ১০টি বধ্যভূমি’ শীর্ষক পুস্তিকা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।

ওই সূত্র মতে, ১২ নম্বর পানির ট্যাংক থেকেই টেনেহিঁচড়ে তাঁর লাশ নিয়ে গুম করে ফেলা হয়। বিহারিদের সঙ্গে সে সময় কয়েকজন পাকিস্তানি সৈন্যও হত্যাকাণ্ডে অংশ নেয়।

জহির রায়হানকে হত্যার পরদিন ৩১ জানুয়ারি মিরপুর মূলত বিহারি ও পাকিস্তানি সৈন্যদের দখলমুক্ত হয়।

জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ দুই দশক ধরে ছোটদের মনে রাজত্ব করছে জনপ্রিয় কার্টুন ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’। নোবিতা, শিজুকা, জিয়ান ও সুনিওকে নিয়ে নীল রঙের রোবট বিড়াল এবার আসছে বড়পর্দায়। অ্যানিমে ও কার্টুন ভক্তদের জন্য এ যেন...
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। যেখানে ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় রয়েছেন এই টলিউড মেগাস্টার। তবে সিনেমাটি মুক্তি পেতেই তাঁর...
সম্প্রতি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আলফা’র টিজার প্রকাশ করেছে যশরাজ ফিল্মস, যা আদিত্য চোপড়ার নতুন স্পাই ইউনিভার্সের এক রোমাঞ্চকর ঝলক তুলে ধরেছে। তবে সেখানে শুধু আলিয়া ভাট ও ববি দেওলকে দেখে হতাশা...
রাজধানীর বিজয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট এই সমবাবেশের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১দলীয় জোটের...
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা করা নিয়ে তর্ক-বিতর্কের পর এ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল...
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং...
সহজলভ্য হওয়ায় প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও বিক্রি। এতে যেমন ধ্বংস হচ্ছে তরুণ সমাজ, তেমনি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতাও। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের অবাধ প্রবেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর