পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

পর্দায় উঠে এলেন বিশ্বখ্যাত পপসম্রাট মাইকেল জ্যাকসন। তাঁর জীবনের গল্পে নির্মিত হয়েছে বায়োপিক ‌‘মাইকেল’, যা আসছে বছরের ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লায়ন্সগেট প্রোডাকশনের এই সিনেমার মুক্তি পিছিয়ে গেল।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বিলবোর্ড জানিয়েছে যে, প্রায় ৬ মাস পিছিয়েছে মুক্তির তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তি পাবে। যদিও হঠাৎ পিছিয়ে যাওয়ার কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আপন ভাগ্নে জাফর জ্যাকসন। তিনি ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ। 

মাইকেল জ্যাকসনের লুকে জাফার জ্যাকসন। ছবি: লায়ন্সগেট

এটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে রয়েছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন।

ফুকুয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে এ সিনেমার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।’

জানা গেছে, সিনেমাটিতে জ্যাকসনের ৩০টি গান অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এর দৈর্ঘ্যও দীর্ঘ হবে। ফুকুয়া চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরিভাবে পর্দায় তুলে ধরতে।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর