নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশের পর্দায়

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:০১ পিএম

চার দশকের বেশি সময় পর আবার বড় পর্দায় ফিরছে ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে প্রথম মুক্তি পাওয়া এই চরিত্রভিত্তিক সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও এবার নতুনভাবে পর্দায় হাজির হচ্ছে ডিসি ইউনিভার্সের ‘সুপারগার্ল’। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ২৬ জুন, আর একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স।

সিনেমাটিতে সুপারগার্ল বা কারা জোর-এল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

গল্পে দেখা যাবে, ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বড় হওয়া কারা পৃথিবীর সুপারম্যানের চেয়ে অনেক বেশি কঠোর ও ক্ষতবিক্ষত এক চরিত্র। মহাকাশ ভ্রমণে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। রুথির পরিবারকে হত্যার পর তাকে সঙ্গে নিয়ে ন্যায়বিচারের খোঁজে বিপজ্জনক অভিযানে বের হয় সুপারগার্ল।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক, যেখানে অভিনয় করেছেন জেসন মোমোয়া। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। অনেকেই এটিকে প্রচলিত সুপারগার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার ও আবেগঘন বলে মনে করছেন। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও গুরুত্বপূর্ণ নায়ক হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে সিনেমাটিকে।

জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। এবারের আসরে দুর্দান্ত সেভ করে একের পর এক চমক দেখাচ্ছেন বেশ ক’জন গোলকিপার। রোববার (২১ জুন) মধ্যরাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে ইরান।...
দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও...
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা। তবে বন্ধু-বান্ধব আর পরিচিতমহলে যখন এই কথা বলতেন, তাঁর কথায় হাসতেন অনেকে! বলতেন, ‘পাগল ছেলে! স্বপ্ন নাকি ছাই! কীসব বলে বেড়ায়!’ যেহেতু শৈশব থেকেই তাঁর কথায়...
বিশ্বকাপ ফুটবল খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত...
উত্তরবঙ্গে টেকসই ও কমিউনিটিভিত্তিক পর্যটন বিকাশে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আরডিএ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ‘উত্তরাভিযান’ পর্যটনের মাধ্যমে অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারাকে পর্যটনের...
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগামী জুলাইয়ের মধ্যে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল...
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজেছে ৫ দেশের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৬টি দেশকে গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হবে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর