হাবিবের কণ্ঠে ‌‘তুফান’র নতুন গান

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:১৭ পিএম

ঈদুল আজহার আলোচিত ছবি ‌‌‘তুফান’। মুক্তির পর দেশে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া পাচ্ছে এটি। বিদেশেও হাউজফুল যাচ্ছে ছবিটির শো। এই তুফান-ঝড়ে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁর কণ্ঠে আজ প্রকাশ পেল ছবিটির নতুন গান, শিরোনাম ‘ফেঁসে যাই’।

প্রথমে প্রকাশ্যে এসেছিল এই ছবির ‘লাগে উড়াধুরা’ গানটি। ইতিমধ্যে তা লুফে নিয়েছেন শ্রোতারা। অন্যদিকে, পর্দায় যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁদের আগ্রহ রয়েছে অন্য গানগুলো নিয়েও। এরই ধারাবাহিকতায় এল নতুন গানটি।  

হাবিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা গেছে, ফেঁসে যাই গানটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। রোমান্টিক ঘরানার এই গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলার প্রেম-রসায়ন দেখা যাবে।

 

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই তুফান-ঝড় বইছে দেশের সিনেমা হলে। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক, সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, ভারতে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে এটি। এর আগে গত ২৮ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেয়েছে ১৫টি দেশে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর