প্রীতমের বিরুদ্ধে অনুমতি না নিয়ে ‘লাগে উড়াধুরা’ ব্যবহারের অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ছবির আলোচিত গান ‘লাগে উড়াধুরা’। দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। লিখেছেন শরীফ উদ্দিন ও রাসেল মাহমুদ। তবে প্রীতমের বিরুদ্ধে অনুমতি না নিয়ে এ গান চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগ তুলেছেন শরীফ উদ্দিন। জানালেন, বছর দুই আগে গানটি প্রীতমকে দিয়েছিলেন তিনি। এরপর অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করে সেটি তুফান-এ ব্যবহৃত হয়েছে।

এ বিষয়ে শরীফ উদ্দিনের ভাষ্য, ‘দুই বছর আগে প্রীতম হাসানের স্টুডিওতে আরেকটি গান নিয়ে গিয়েছিলাম। সে সময় লাগে উড়াধুরা গানটি তাকে দিয়ে বলি, গানটি রাখো, পরে এসে আমি গাইব। পরবর্তী সময়ে সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে। দুই মাস আগে সে আমাকে ২০ হাজার টাকা দিয়ে জানায়, এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। আমার কাছ থেকে একটি কাগজও নেয়।’

গত ২৮ মে ইউটিউবে প্রকাশ পায় গানটি। এর গীতিকার হিসেবে গায়ক শরীফ উদ্দিনের পাশাপাশি রাসেল মাহমুদের কথা উল্লেখ করা হয়। 

গানটির আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এভাবে আরেক গীতিকারকে যুক্ত করা প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘সবচেয়ে কষ্টের বিষয়, আমার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে। আমার লেখা থেকে শুধু গানের মুখটুকু রাখা হয়েছে। এই বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি।’

আক্ষেপ করে এ গায়ক-গীতিকার আরও বলেন, ‘‘এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ যার লেখা, তাকে নিয়ে কোনো কথা নেই। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। আমার নামও কেউ নিচ্ছে না। অথচ আমার লেখা অংশ ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা’র জন্যই গানটি এত হিট হয়েছে।’’

তবে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন প্রীতম হাসান। তিনি জানান, চারজনকে শরীফ উদ্দিনের বাড়িতে পাঠিয়েছিলাম ডকুমেন্টস ও টাকাসহ। সেখানে সবকিছু তাঁকে পড়ে শুনিয়ে সিগনেচার নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, লাগে উরাধুরা গানটি তৈরি হয়েছে রাজ্জাক দেওয়ানের ‘আমায় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে’ গানের সুর অবলম্বনে। প্রকাশের পরই গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।

এদিকে, তুফান সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর