মান্না ভাইকে এখনও মিস করি: ঋতুপর্ণা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:৩০ এএম

ঋতুপর্ণা সেনগুপ্ত—দুই বাংলার জনপ্রিয় তারকা। কাজ করেছেন এদেশের অসংখ্য নায়কের সঙ্গে। তবে প্রয়াত নায়ক মান্না তার কাছে বিশেষ জন। ছিলেন বন্ধু ও বড় ভাই। তাই এখনও তাকে বেশ মিস করেন বলে জানালেন এই অভিনেত্রী।

গতকাল (১২ আগস্ট) ঢাকায় পা দিয়েছেন তিনি। উদ্দেশ্য, 'স্পর্শ' নামের ছবিতে অভিনয়। যেখানে  তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসাইন। গতকাল সন্ধ্যা ৭টায় ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা কথার মধ্যে মান্নার প্রসঙ্গও উঠে আসে।

ঋতু বলেন, 'অনেক সহকর্মীর সঙ্গে কাজ করেছি। জসিম, মান্না, হেলাল খান, আমিন খান, ফেরদৌস থেকে শুরু করে এ সময়ের আরিফিন শুভ বা নিরব। সবাই দারুণ অভিনেতা। তবে একজনের কথা যদি জানতে চাওয়া হয়, মান্না ভাই আমার জন্য বিশেষ। উনাকে এখনও মিস করি।'

এদিকে স্পর্শ ছবিটির কাজ আজ (১৩ আগস্ট) থেকে ঢাকায় শুরু হচ্ছে। কলকাতার অংশের কাজ শেষ। বিষয়টি জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি এ সিনেমাটির অন্যতম পরিচালক। অপরজন হলেন ভারতের অভিনন্দন দত্ত।

স্পর্শ ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ঋতু। ছবি: ওয়ালিউল বিশ্বাসবাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ ছবিটি প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি।
ছবি নিয়ে নায়িকা বলেন, ‌'‘স্পর্শ’ কথাটার মধ্যে একটা দারুণ অর্থ লুকিয়ে আছে; সেটা যে ভাষাতেই হোক-স্পর্শ (হিন্দি) বা স্পর্শ, আমার মনে হয় সবার ভেতরে একটা স্পর্শের অনুভূতি হয়।''

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর