কালোজিরা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

কালোজিরা রান্নাঘরের দরকারি একটি মশলা। রান্নার মশলা হিসেবে কালোজিরা জনপ্রিয়। সেই প্রাচীনকাল থেকেই রান্নায় কালোজিরার ব্যবহার হয়ে আসছে। এটি পাঁচ ফোঁড়নের অন্যতম উপাদান। মশলার পাশাপাশি কালোজিরার ঔষুধী গুণও রয়েছে।

কালোজিরা এক প্রকারের কালো বীজ। ক্ষুদ্র এই বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক। কালোজিরা শরীরের ইমিউন সিস্টেম ভালো রাখে। এছাড়া মস্তিষ্ক ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি শরীরকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে দূরে রাখে।

আসুন জেনে নিন, কালোজিরার উপকারের কথা– কালোজিরাতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। ছবি: ফ্রিপিক

১. কালোজিরাতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কালোজিরা। এটি বিভিন্ন রোগ জীবানুর বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করে।

২. কালোজিরা শরীরের প্রদাহ নিরাময় করে। এ ছাড়া মস্তিষ্কের কার্যকারিতা ও চিন্তাশক্তি বাড়িয়ে তুলতে সহযোগিতা করে কালোজিরা।

৩. ওজন নিয়ন্ত্রণেও কালোজিরা উপকারী ভূমিকা পালন করে। কালোজিরায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ওজন কমাতে সাহায্য করে।

৪. কালোজিরা দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকে। আবার ক্যানসারের বিরুদ্ধেও কাজ করে কালোজিরা।

৫. হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায যারা ভুগে থাকেন, তাদের জন্য কালোজিরা উপকারী।

৬. আর্থ্রারাইটিস বা জয়েন্টের ব্যথায় কালোজিরার তেল গরম করে লাগালে উপকার পাওয়া যায়।

৭. কালোজিরা, মধু ও তুলসীপাতার রস মিশিয়ে খেলে জ্বর– সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।

৮. শিশুকে নিয়মিত কালোজিরা খাওয়াতে পারলে দৈহিক ও মানসিক বৃদ্ধি দ্রুত হবে।

৯. কালোজিরার তেল চুলের বৃদ্ধি ভালো করে এবং চুল পড়া বন্ধ করে।

১০. কালোজিরা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায়। এতে শরীরে রক্তচাপের মাত্রা ঠিক থাকে।

সূত্র: হেলথলাইন

আরও পড়ুন:

লাউ কতটা উপকারী?
ফুলকপির যত গুণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর