ঘামে মেকআপ নষ্ট হচ্ছে? লুক ঠিক রাখতে রইল সহজ টিপস

গরম ও আর্দ্র আবহাওয়ার এই দেশে, ঘাম-প্রতিরোধী মেকআপ কেবল প্রয়োজন নয়, বলা চলে দরকারি। গরমের এই সময়টাতে দুপুরের পর আয়নার সামনে দাঁড়ালে দেখা যায়, সকালের সেই সুন্দর মুখটাই যেন কোথায় হারিয়ে গেছে। ফাউন্ডেশন গলে পড়ছে, আইলাইনার লাঞ্চের আগেই ছড়িয়ে গেছে। আর পারিবারিক ছবিতে মুখটা দেখে মনে হয় মেকআপ যেন মিশে গেছে ব্যাকগ্রাউন্ডে।

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

অনেকে ভাবেন, গ্রীষ্মকালে মেকআপ ঠিক রাখতে বেশি পণ্য ব্যবহার করতে হবে। আসলে ব্যাপারটা পুরো উল্টো। তার জন্য প্রয়োজন সঠিক পণ্য ও তার ব্যবহার। সঠিক মেকআপের শুরু হয় ত্বকের যত্ন থেকে। তবে এখানে একটু কৌশল করে নিতে হবে, যাতে মেকআপ সহজে গলে না বা ত্বকে ভারি না লাগে।

সত্যি করে বললে, মেকআপের আগে ত্বকের যত্ন না নিলে যত দামি ফাউন্ডেশনই ব্যবহার করুন না কেন, গরমে তা গলে যাবে। ত্বক যদি তৈলাক্ত, শুষ্ক বা খসখসে হয়, তাহলে মেকআপের ওপরেও সেই অগোছালো ভাবটা থেকেই যায়। তাই এই গরমে মেকআপ ঠিক রাখতে চাইলে, প্রথমে গুরুত্ব দিতে হবে ত্বক পরিচর্যায়।

সঠিকভাবে ত্বক পরিষ্কার করুন

নিজের ত্বকের ধরন বুঝে বেছে নিন উপযুক্ত ফেসওয়াশ। গরমে জেল বা ফোম ক্লিনজার ব্যবহার করুন, যেগুলো অতিরিক্ত তেল ও ধুলাবালি ত্বক থেকে তুলে দেয়। ভারী ক্রিম-ভিত্তিক ক্লিনজার এড়িয়ে চলুন দিনের বেলায়।

চেষ্টা করুন এমন উপাদানযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে যাতে থাকে।

  • টি ট্রি অয়েল
  • স্যালিসিলিক অ্যাসিড
  • উইচ হ্যাজেল

এগুলো ত্বককে রাখবে পরিষ্কার, ব্রণমুক্ত ও কম তেলতেলে।

হাইড্রেট করুন

গরমে কী হাইড্রেশন দরকার? অবশ্যই! তবে ভারী ক্রিম নয়, ব্যবহার করুন হালকা ও পানিনির্ভর ময়েশ্চারাইজার। এতে ত্বক থাকবে কোমল, কিন্তু তেলতেলে লাগবে না।

বেছে নিন এমন উপাদান যেখানে থাকবে-

  • হায়ালুরোনিক অ্যাসিড
  • নিয়াসিনামাইড

এর ফলে মেকআপ হবে মসৃণ, কেকি দেখাবে না এবং মুখে থাকবে সমানভাবে।

এসপিএফ বাদ দেবেন না কখনো

দিনের বেলায় ম্যাট ফিনিশ, নন-কমেডোজেনিক সানস্ক্রিন ব্যবহার করুন। এমন জেল বেসড সানস্ক্রিন খুঁজুন, যার এসপিএফ কমপক্ষে ৩০ বা তার বেশি এবং মেকআপের নিচে প্রাইমার হিসেবেও কাজ করতে পারে।

ভালো হয়, যদি এতে থাকে-

  • জিঙ্ক অক্সাইড
  • টাইটেনিয়াম ডাইঅক্সাইড

যা ত্বকে অতিরিক্ত উজ্জ্বলতা না এনে দেয় চওড়া সুরক্ষা।

ভালো প্রাইমার ব্যবহার করুন

মেকআপ যেন স্কিনে ধরে থাকে, তার জন্য ম্যাটিফাইং প্রাইমার খুবই জরুরি। এটি মেকআপের সঙ্গে ত্বকের সংযোগ উন্নত করে, লাইন ভরে দেয় এবং তেল নিয়ন্ত্রণে রাখে। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে সিলিকন-ভিত্তিক প্রাইমার বেছে নিন। যদি ত্বক শুষ্ক বা কম্বিনেশন হয়, তাহলে হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন।

এখন অনেক প্রাইমারেই স্কিনকেয়ার উপাদান থাকে। যেমন—

  • লালচে ভাব কমানো।
  • পোর ছোট দেখানো।
  • ব্লু লাইট থেকে সুরক্ষা।

আপনার ত্বকের জন্য সঠিক প্রাইমার শুধু মেকআপকে দীর্ঘস্থায়ী করবে না। বরং ধীরে ধীরে ত্বকের গঠনও উন্নত করবে।

গরম আর ঘামে মেকআপ নষ্ট হওয়ার দিন শেষ। এই প্রস্তুতি মেনে চললেই সারাদিন থাকবে ফ্রেশ আর নিখুঁত লুক, ঠিক যেমনটা আপনি চান।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর