সব্যসাচির গয়নায় নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জুলিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জুলিয়া রবার্টসের উপস্থিতি যেমন দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনই নজর কেড়েছে তার স্টাইলও। তিনি পরেছিলেন ভিভিয়েন ওয়েস্টউডের ব্লু-গ্রে ওয়াইড-লেগ স্যুট। আর তাঁর স্টেটমেন্ট ইয়াররিংস তৈরি করেছিলেন প্রখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচি মুখার্জী। এই জুয়েলারি হাই জুয়েলরি কালেকশনের অংশ। যা ১৮ ক্যারেট সোনা, একোয়ারামিন এবং ইডি ভিভিএস ভিএস ডায়মন্ড দিয়ে তৈরি।

৬৩তম নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আলিস টুলি হলে ‘অফটার দা হান্ট’ ছবির প্রিমিয়ারে অংশ নেন রবার্টস। তাঁর পরনে থাকা স্যুটের ব্লেজার এক বাটনের এবং বড় ল্যাপেলসহ, ড্রেস শার্টের ওপর পরা। ঢিলা ট্রাউজারগুলো এতটাই লম্বা যে জুতা ঢেকে দেয়। ফলে পুরো পোশাক যেন স্কার্ট-প্লাস-ব্লেজারের মতো লাগছে। এছাড়া পুরো স্যুটে ছোট ছোট লেখা প্রিন্ট করা থাকায় এটি স্টাইলিশ লুক দিচ্ছে।

রবার্টসের টাইও ছিল বিশেষভাবে তৈরি, হালকা নীল রঙের। আর সেটির ওপর রাখা ছিল চঙ্কি ভিনটেজ ব্রোচ। যা তাঁর স্টাইলিস্ট এলিজাবেথ স্টুয়ার্ট এবং রবার্টস মিলে যোগ করেছিলেন। এই সামঞ্জস্যপূর্ণ স্টাইলের কারণে পুরো লুক একেবারে চোখে পড়ার মতো হয়ে উঠেছে।

সব্যসাচি মুখার্জী শুধু ভারতীয় কুটিউরের জন্যই পরিচিত নয়। ২০১৭ সালে তিনি জুয়েলারি লাইনে প্রবেশের পর থেকে তাঁর হাই জুয়েলরিও আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। তাঁর বড়, আলোকোজ্জ্বল জুয়েলারি পিসগুলোতে শুধু বলিউড তারকারাই নয়, আন্তর্জাতিক সেলেব্রিটিরাও পরেন।

গত বছর জেনিফার লোপেজ লস অ্যাঞ্জেলেসে ‘উইকড’ প্রিমিয়ারে সাব্যসাচি হাই জুয়েলরি পরেছিলেন। পাশাপাশি, রিহানাও একাধিকবার সব্যসাচির জুয়েলারি পরেছেন। সেপ্টেম্বর মাসে তিনি মাল্টি-লেয়ার কনস্টান্টিনোপল নেকলেস পরেছিলেন। আর ফেনটি হেয়ার লঞ্চে থ্রি-ড্রপ রুবেলাইট, টুরমালাইন ও ডায়মন্ড নেকলেস পরেছিলেন।

এই ধরনের হাই জুয়েলরি শুধু রেড কার্পেটে নয়। ফ্যাশন ও লাক্সারির প্রতীক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। জুলিয়া রবার্টসের উপস্থিতিতে সাব্যসাচি হাই জুয়েলরি আরও উজ্জ্বল হয়ে উঠে। যা দেখার মুহূর্তটিকে করেছে স্মরণীয়।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর