নিউইয়র্ক ফ্যাশন উইকে বন্ধ হলো প্রাণীর লোম ব্যবহার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

নিউইয়র্ক ফ্যাশন উইকে (এনওয়াইএফডব্লিউ) আর কোনো ডিজাইনার পোশাকে ব্যবহার করতে পারবেন না প্রাণীর লোম। এমন ঘোষণা দিয়েছে আয়োজক সংস্থা কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনার্স অব আমেরিকা (সিএফডিএ)। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

সিএফডিএ জানিয়েছে, সরকারি সূচির কোনো কালেকশনে প্রাণীর লোম দেখা যাবে না। শুধু আদিবাসী সম্প্রদায়ের জীবিকার অংশ হিসেবে ঐতিহ্যগত শিকার থেকে পাওয়া লোমই ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে।

লন্ডনের পর এবার নিউইয়র্ক

২০১৮ সালে লন্ডন ফ্যাশন উইক প্রথম লোম নিষিদ্ধ করে। এবার যুক্ত হলো নিউইয়র্ক। তবে মিলান ও প্যারিস ফ্যাশন উইকে এখনো প্রাণীর লোম দেখা যায়।

হিউমেন ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালসের প্রেসিডেন্ট কিটি ব্লক বলেন, ‘এটি ফ্যাশন দুনিয়ায় বড় একটি ইতিবাচক পরিবর্তন। বড় ব্র্যান্ড, ইনফ্লুয়েন্সার আর মিডিয়া, সবাই প্রাণীর ওপর নির্যাতন কমানোর পক্ষে অবস্থান নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় লোম উৎপাদন ও বিক্রি কমানো হচ্ছে। কারণ এতে প্রাণীর ক্ষতি, পরিবেশের ক্ষতি এবং মানুষের স্বাস্থ্যেরও ঝুঁকি থাকে। এখনো প্রতি বছর কেবল লোমের জন্য প্রায় দুই কোটি প্রাণী মারা যায়।’

অনেক বড় ব্র্যান্ড আগেই লোম বর্জন করেছে

গুচি, শ্যানেল, প্রাদা, ক্যালভিন ক্লেইন, রালফ লরেন, ভার্সাচে, অনেক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড আগেই তাদের কালেকশন থেকে প্রাণীর লোম বাদ দিয়েছে। স্টেলা ম্যাককার্টনি ২০০১ সালেই লোম, বর্জিত ফ্যাশন ব্র্যান্ড শুরু করেছিলেন।

কৃত্রিম লোমের চাহিদা বাড়ছে

রিসার্চ অ্যান্ড মার্কেটসের তথ্য বলছে, ২০২৫ থেকে ২০৩১ সালের মধ্যে কৃত্রিম লোমের বাজার বছরে ১৪ শতাংশের বেশি হারে বাড়বে। প্রাণীর প্রতি মানবিক আচরণ, পরিবেশবান্ধব বিকল্প উপকরণ এবং বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ, সব মিলিয়ে কৃত্রিম লোমের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

নিউইয়র্ক ফ্যাশন উইকের এই সিদ্ধান্ত ফ্যাশন দুনিয়ায় প্রাণী নির্যাতনবিরোধী আন্দোলনকে আরও জোরালো করল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর