চালকুমড়ার হালুয়া খেয়েছেন? রইল রেসিপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম

চালকুড়ার ভাজি, ঝোল তো অনেকই খেয়েছেন। এবার রইল মজার হালুয়া। বানাতে পারবেন চালকুমড়া দিয়েই। ভিন্ন স্বাদের হালুয়ার রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপকরণ: চালকুমড়া (কুরিয়ে নিতে হবে) ১টি, দুধ ১ লিটার, চিনি ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৫ টেবিল চামচ, নারকেল কুরানো ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, ছোট এলাচ গুঁড়া ১/২ চা-চামচ এবং খোয়া ক্ষীর ৫০ গ্রাম।

প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে, তাতে নারকেল এবং কাজুবাদাম হালকা করে ভেজে নিন। তারপর করিয়ে রাখা চালকুমড়া পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে দিন। এরপর পরিমাণমতো চিনি ও কিশমিশ দিতে হবে। অল্প আঁচে ১০ মিনিট নেড়েচেড়ে নিন। তারপর দিয়ে দিন খোয়া ক্ষীর। এবার অল্প অল্প করে দুধ কড়াইতে ঢালুন, আর নাড়তে থাকুন। মিনিট দশেক পর মিশ্রণটি ঘন হয়ে এলে, কনডেন্সড মিল্ক ও ছোট এলাচের গুঁড়া দিয়ে দিন। ঠান্ডা হলে এলে তাতে কাজুবাদাম, কিশমিশ, নারকেল কুচি ও সামান্য কনডেন্সড মিল্ক ছড়িয়ে পরিবেশন করুন। ব্যস তৈরি মজার স্বাদের চালকুমড়ার হালুয়া।

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর