ঘরেই বানাতে পারেন রাশিয়ান এই খাবার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

রাশিয়ান কুইজিনের জনপ্রিয় চিকেন স্ট্রোগানফ এবার বানাতে পারবেন ঘরেই। ধারণা করা হয়, ১৯ শতকের মাঝামাঝি সময়ে রাশিয়ার অভিজাত স্ট্রোগানভ পরিবার থেকে এই খাবারটি এসেছে।

প্রথম দিকে এটি রান্না হতো গরুর মাংস (বিফ স্ট্রোগানফ) দিয়ে। যেখানে থাকত টক দই বা সাওর ক্রিম। পরবর্তীতে এই খাবারটি বিভিন্ন সংস্করণে তৈরি হতে থাকে। চিকেন স্ট্রোগানফ তারই একটি জনপ্রিয় বৈচিত্র্য।

বর্তমানে এটি রাশিয়ার বাইরেও ইউরোপ, আমেরিকা, ব্রাজিল এবং এশিয়ার বিভিন্ন দেশে প্রচলিত। প্রতিটি অঞ্চলে এটি ভিন্নভাবে তৈরি করা হয়। তবে এর প্রধান বৈশিষ্ট্য হলো মাংস, মাশরুম এবং ক্রিমি সস।

খাবারটি ভেজিটেবল ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। ছবি: ইনডিপেনডেন্ট

এবার আপনি মজার এই খাবারটি বাড়িতেই তৈরি করতে পারবেন। রইল রেসিপি। খাবারটি পাস্তা বা রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন।

উপকরণ: চিকেন ২৫০ গ্রাম (বোনলেস, পাতলা স্ট্রিপে কাটা), বাটার ২ টেবিল চামচ (চাইলে অলিভ অয়েলও দিতে পারেন), পেঁয়াজ কুঁচি ১টি, রসুন কুচি ২-৩ কোয়া, মাশরুম ১ কাপ (পাতলা করে কাটা), ফ্রেশ ক্রিম ১ কাপ, চিকেন স্টক বা পানি ১/২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, টমেটো সস বা পেস্ট ১ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট ১ চা-চামচ, গুঁড়া মরিচ ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ এবং পার্সলে বা ধনেপাতা (গার্নিশের জন্য)।

প্রস্তুত প্রণালি: প্রথমে চিকেন রান্না করার পালা। তার জন্য একটি প্যানে বাটার বা অলিভ অয়েল গরম করুন। তাতে চিকেনের টুকরোগুলো হালকা বাদামী করে ভেজে নিন। লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিন। এরপর চিকেন তুলে রাখুন।

এবার সস প্রস্তুত করে নিন। তার জন্য, একই প্যানে আরও একটু বাটার দিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন। তাতে মাশরুম দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। তারপর ময়দা ছিটিয়ে ভালোভাবে নাড়ুন, যাতে সসের ঘনত্ব ঠিক থাকে। এতে চিকেন স্টক বা পানি দিন। তারপর নাড়তে থাকুন, যাতে কোনো দলা না থাকে। টমেটো সস, মাস্টার্ড, পাপরিকা ও গুঁড়া মরিচ মিশিয়ে দিন। ফ্রেশ ক্রিম ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন।

আগের ভেজে রাখা চিকেন সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন, যাতে সস ঘন হয়ে আসে। একটা বোলে নামিয়ে নিন। উপরে পার্সলে বা ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন। গরম গরম পাস্তা, রাইস বা গার্লিক ব্রেডের সাথে পরিবেশন করুন। ব্যস তৈরি মজার চিকেন স্ট্রোগানফ।

টিপস

  • ক্রিমের পরিমাণ কম বা বেশি করে সসের ঘনত্ব সামঞ্জস্য করতে পারেন।
  • চাইলে একটু দুধ বা চিজ যোগ করতে পারেন, এতে স্বাদ আরও ভালো হবে।
  • ডিশটিকে আরও সুগন্ধি করতে সামান্য নটমেগ পাউডার ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর