ভালোবাসা যেভাবে মরে যায়

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

যে কোনো আন্তঃসম্পর্ক বজায় রাখার জন্য উভয় পক্ষকেই দায়িত্ব নিতে হয়। এক্ষেত্রে একজন গলা পানিতে নামলে অন্তত অপরজনকে হাঁটু পানিতে নামতেই হবে। একজন শুধুই বদলাতে থাকবেন, আর আরেকজন কিছুই করবেন না—এটা কিন্তু সম্পর্কের জন্য অশনিসংকেত।

কারণ অভিমান, অনুযোগ, অভিযোগ, দোষারোপ—সবই যদি একজনের নামে জমা রাখি এবং আশা করতে থাকি সে–ই বদলাবে—তাহলে এই সম্পর্কের পরিণতি দিনে দিনে খারাপের দিকেই যাবে। রবীন্দ্রনাথকে ধার করে বলি, ‘লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।’ 

আন্তঃসম্পর্কের বিরোধ সমাধানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরস্পরকে সময় দেওয়া। স্বচ্ছভাবে নিজের অনুভূতিগুলো উপস্থাপন করা প্রয়োজন। যেমন: ‘তুমি সেদিন যে কথাটা বলেছিলে সেটা শুনে আমি খুব দুঃখ পেয়েছিলাম’, অথবা ‘তুমি সেদিন যে আচরণটা করেছিলে সেটা দেখে আমি ভয় পেয়েছিলাম’, কিংবা ‘তোমার ওই দিনকার কাজগুলো দেখে আমার ভীষণ রাগ হয়েছে’।

সঙ্গীর নির্দিষ্ট আচরণ অথবা শব্দ প্রয়োগকে চিহ্নিত করে বলুন, সেটা আপনার মধ্যে ভয় তৈরি করছে নাকি রাগ তৈরি করছে নাকি দুঃখ তৈরি করছে নাকি আনন্দ তৈরি করছে। জেনারালাইজ করে ‘তোমার চোখটাই খারাপ’, অথবা ‘আমি বলেই তোমার সঙ্গে সংসার করছি’—এই কথাগুলো সমস্যাকে দীর্ঘায়িত করে।

যতদিন আমরা সঙ্গীর সঙ্গে সম্পর্কের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে পারব না, ততদিন এই সম্পর্ক আমাদের মধ্য থেকে মানসিক শক্তির ক্ষয় ঘটবে। সেখানে দুটো মানুষ দুটো বিচ্ছিন্ন দ্বীপের মতো একই ছাদের তলায় থাকবে। মাঝখানে কোনো সংযোগ সেতু থাকবে না, যোগাযোগের ভাষা থাকবে না। তাঁরা কথা বলেন, কিন্তু মন খুলে কথা বলেন না। এভাবেই আন্তঃসম্পর্কগুলো একদিন মারা যায়।

সম্পর্কের বিরোধ সমাধানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো, পরস্পরকে সময় দেওয়া। ছবি: ফ্রিপিক

নির্মলেন্দু গুণের কবিতা থেকে বলা যায়,

‘একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি

কিংবা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স।

একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে

পূর্ণিমার রাত্রে মরে যাব।’

একটা জিনিস মনে রাখা ভালো, জীবনসঙ্গীর কাছে আমার চাহিদা কী, সেটা যেমন আমার স্পষ্ট বোঝা দরকার, ঠিক তেমনি আমি তাকে কী দিচ্ছি, সেটাও আমাকে বুঝে নিতে হবে। সবকিছুর একটি নির্দিষ্ট সীমা থাকে। কখন সীমানা অতিক্রম হবে? কীভাবে বুঝব সীমানা অতিক্রম হয়েছে? সীমা অতিক্রম হলে আমি কী করবো? কখন আমি এই সম্পর্ক ভেঙে দেব? কতদিন আমি সম্পর্কটি রাখব? সম্পর্ক ধরে রাখার জন্য আমি নিজের জীবন থেকে কী কী বাদ দিতে পারি এবং কী কী বাদ দিতে পারি না—এই বিষয়গুলো সম্পর্কে জড়ানোর আগেই ভেবে নেওয়াটা খুব প্রয়োজন। কারণ সম্পর্ক যদি অস্বাস্থ্যকর হয়, তখন নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের।

লেখক: কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
সামাজিক মাধ্যমের এই সময়ে তারকা, ইনফ্লুয়েন্সার বা পডকাস্ট হোস্টদের অনেক সময় খুব কাছের মানুষ মনে হয়। প্রতিদিনের ভ্লগ, ইনস্টাগ্রাম স্টোরি বা লাইভ ভিডিওতে তাদের জীবনের নানা মুহূর্ত দেখা যায়। এতে ধীরে...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর