যে দেশে বাঙ্গির জন্য দিবস, সেখানে চলে না ময়লা গাড়ি

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:৩৮ পিএম

মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। ভিসা জটিলতায় দেশটিতে পর্যটক সমাগম একেবারেই কম থাকে। তবে উদ্ভট আর বিচিত্র কিছু বৈশিষ্ট্যের জন্য তুর্কমেনিস্তান নিয়ে মানুষের রয়েছে আলাদা আগ্রহ। 

বাঙ্গির জন্য সরকারি ছুটি

ইফতারের সময় বা গরমে অনেকেই বাঙ্গির (মেলন) শরবত খেতে পছন্দ করেন। কিন্তু, জানেন কি, তুর্কমেনিস্তানে এই বাঙ্গির জন্য গোটা একটি দিন রয়েছে! প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় রোববার দেশটিতে জাতীয় বাঙ্গি দিবস পালন করা হয় এবং সেদিন তাদের সরকারিভাবে ছুটি থাকে! সুস্বাদু আর রসালো হিসেবে তুর্কমেনিস্তানের বাঙ্গির কদর রয়েছে। 

কালো আর ময়লা গাড়ি চলবে না

দেশটির সাবেক প্রেসিডেন্ট গুরবাঙ্গুলী বার্দিমুহামেদোর জারিকৃত অদ্ভুত নিয়মগুলোর একটি ছিল, রাজধানী আশগাবাতে কালো রঙের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। ময়লা গাড়িও রাস্তায় চলতে পারবে না। নিয়মটি এখনও বহাল। তাই তো শহরের উপকণ্ঠে প্রচুরসংখ্যক কার ওয়াশিং স্টেশন গড়ে উঠেছে, যেন রাজধানীতে প্রবেশের আগে সবাই যার যার গাড়ি ধুয়ে নিতে পারে।

সত্তরের আগে দাঁড়ি ‘না’

গত কয়েক বছরে দাঁড়ি রাখার ট্রেন্ডে গা ভাসিয়েছেন সব বয়সী তরুণেরা। কিন্তু তুর্কমেনিস্তানে বয়স ৭০ হওয়ার আগ পর্যন্ত দাঁড়ি রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে! শুধু দাঁড়িই নয়, এ বয়সে না পৌঁছানো পর্যন্ত ছেলেরা চুলও লম্বা করতে পারবে না!

 কার্পেট মন্ত্রণালয়

তুর্কমেনিস্তানে কার্পেটের এতো বেশি কদর যে সেখানে শুধু কার্পেটের জন্য একটি মন্ত্রণালয় রয়েছে। এ ছাড়া রাজধানী আশগাবাতে একটি জাদুঘর রয়েছে, যেখানে এক হাজারেরও বেশি কার্পেটের প্রদর্শন হয়ে থাকে। দেশটির জাতীয় পতাকাতেও কার্পেটের কারুকাজ আঁকা রয়েছে। 

শুধুই সাদা

২০১৩ সালে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। কারণ এর ৪.৫ মিলিয়ন বর্গ মিটার এলাকাজুড়ে ৫৪৩টি শ্বেত পাথরের ভবন রয়েছে। যদিও এসব ভবনের অধিকাংশেই মানুষের বসতি নেই। 

নরকের দুয়ার

এসবের বাইরেও তুর্কমেনিস্তান বিখ্যাত ‘গেটওয়ে টু হেল’ বা নরকের দুয়ারের জন্য! কারাকুম মরুভূমিতে অবস্থান বিশাল এই অগ্নিকুণ্ডের। এক সময় পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র ছিল এটি।

এক সময় পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র ছিল নরকের দরজা নামে পরিচিত এই অগ্নিকুণ্ড। ছবি: সংগৃহীত

অগ্নিকুণ্ডটি মূলত জমে থাকা গ্যাসের গর্ত। অনেকের বিশ্বাস, ১৯৭১ সালে সোভিয়েত সামরিক মহড়ার সময়ে কোনো ভুলের কারণে এর সৃষ্টি। ২০২২ সালে এই ‘দারওয়াজা’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট। তাঁর মতে, আশপাশের গ্রাম এবং মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ছিল। তা ছাড়া তুর্কমেনিস্তান প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছিল না বলেও সেসময় মত দেন তিনি। 

তথ্যসূত্র- বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, ডেইলি ও ডট কম 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা আছে। তারপরও সিটি কপোরেশন সর্বাত্মকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর