নির্বাচনকালীন সরকারের ধারণা দিলেন প্রধানমন্ত্রী 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে তার ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে তাঁর সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। 


 
নির্বাচনকালীন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘ভারত, কানাডা, ইংল্যান্ডে যেভাবে হয় সেভাবে হবে। আরপিও ডিক্লেয়ার করার পর মন্ত্রীরা কোনো সুযোগ ব্যবহার করতে পারবে না। প্রার্থী হিসেবে ভোট করতে হবে। ২০১৮ তেও তাই হয়েছিল। এবারও সেভাবেই হবে। মহামান্য রাষ্ট্রপতি দেশের বাহিরে। নির্বাচনের প্রচারণা শুরু হলে কোনো মন্ত্রী ক্ষমতা ব্যবহার করতে পারবে না। শুধু রুটিন ওয়ার্ক করবে। না হলে তো দেশ চলবে না।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যখন হবে শপথের পর প্রথম পার্লামেন্ট থেকে যাত্রা শুরু। সেভাবেই হবে। অন্য দেশে যেভাবে হয় সেভাবেই হবে। আমরা যারা থাকবো, আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে রুটিন ওয়ার্ক করব। যাতে স্থবিরতা না আসে।’ 

নির্বাচনের সময় মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসছে না বলেও ইঙ্গিত দেন সরকার প্রধান। তিনি বলেন, ‘আকার ছোট করলে অনেক মন্ত্রণালয়ের কাজ হয়না। উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেটাই প্রচেষ্টা। উন্নয়ন যাতে বাধাগ্রস্থ না হয় তাই যেভাবে চলছে, সেভাবেই চলবে। আমি যখন নিজেও প্রার্থী হবো আর ভিডিও কনফারেন্স করবো না।’

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। ভোটের দিনক্ষণ ঠিক না হলেও ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল আর ভোট হতে পারে জানুয়ারির শুরুতে। 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর