ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন: বিএনপিকে প্রধানমন্ত্রী 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

সারাদেশে অগ্নি সন্ত্রাসের জন্য ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতো দিন যা করেছে সেজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুক। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। সিডিউল হয়েছে আসেন, নির্বাচন করেন।’ 

গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হরতাল–অবরোধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবে না। তারা সাজাপ্রাপ্ত আসামী। এজন্যই নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। যারা অগ্নি সন্ত্রাসের স্বীকার তারা বিএনপিকে অভিশাপ দিচ্ছে। যারা মানুষকে হত্যা করে তাদের কেন মানুষ ভোট দেবে? কেন আস্থা রাখবে?’ 

শেখ হাসিনা বলেন, ‘তারা ঘাতক ও ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। নির্বাচন জনগনের অধিকার। সাহস থাকলে এসে নির্বাচন করতে হবে। এদের সম্পর্ক দেশবাসীকে সচেতন থাকতে হবে। জনগনকে বলবো, নিজেদের এলাকা পাহাড়া দিয়ে এদের ধরিয়ে দিন। যারা পোড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকার প্রধান বলেন, ‘বিএনপি ও তাদের জোটসঙ্গীরা আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে খেলা মানুষ মেনে নেবে না,  নির্বাচন হবে। কাউকে নির্বাচন বানচাল করতে দেবে না দেশের জনগন। গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। যে দলের নেতাই নেই, লন্ডনে পলাতকের আদেশে দেশে যে সন্ত্রাস পরিচালিত হচ্ছে, এর দায় বিএনপি নেতারা নিচ্ছে কেন?’ 

আওয়ামী লীগের অর্জন তুলে ধরে দলটির সভাপতি বলেন, ‘জাতির পিতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। নির্বাচনী ক্ষেত্রে যতটুকু উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ করেছে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভোটের অধিকার আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রামের ফলেই অর্জিত হয়। অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে।’ 

গাজা ইস্যুতে প্রতিবাদ না করায় বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, ‘প্যালেস্টাইনে অমানবিক হামলা ও অত্যাচার চালিয়ে মানবেতর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। অথচ এর প্রতিবাদ করছেনা আমাদের দেশের অগ্নিসন্ত্রাসীরা। এখন দেশে অতিবাম অতিডান সব এক হয়ে গেছে। ভোট চুরির অপরাধে খালেদা জিয়া ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন, অথচ তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনতে হয়।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...

এলাকার খবর