জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নের কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট চেয়েছিলেন জনাব তারেক রহমান। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করা জনগণের সমর্থন তিনি ও তার দল পেয়েছেন।’
তিনি লেখেন, ‘এখন একদল বিএনপিপন্থী আইনজীবী আদালতকে ব্যবহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটকে অবৈধ ঘোষণা করাতে চাচ্ছেন! আফসোস ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়! এই আত্মঘাতী রাজনীতি আমাদের কোথায় নিয়ে ঠেকাবে?’
সারজিস আলম আরও লেখেন, ‘আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার নজির অতীতেও ভালো হয় নাই, বর্তমান এবং ভবিষ্যতেও ভালো হবে না।’



