মানহানি মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মানহানি মামলা দায়ের করা হয়।

আজ মঙ্গলবার এই মামলার শুনানি শেষে অভিযুক্তদের পক্ষে জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহানের আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানিয়েছেন।

গত ২১ জানুয়ারি এই মামলায় সাবেক বিচারপতি মানিক ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে, অপর আসামী হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের প্রেক্ষিতে আজ আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এসময় মানিক ও মেননও উপস্থিত ছিলেন আদালতে। পরবর্তীতে শুনানি শেষে তিন আসামির তরফে তাদের আইনআইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে ইনু, মেনন ও বিচারপতি মানিকের বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন। এরপর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্তের আদেশ দেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর