কার্টুন শেয়ার করায় হাসান ইনামকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কোথায় কথা বলব? মাননীয় মন্ত্রীদের যদি জবাবদিহির আওতায় না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একেবারেই সীমিত। দুই মিনিট-এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই মন্ত্রীদের সম্পূরক প্রশ্ন করি। আমরা দেখেছি, তারকাচিহ্নিত প্রশ্নগুলো কার্যপ্রণালিতে থাকলেও শুধু টেবিলে দিয়ে দেওয়া হয়। এতে আমরা মন্ত্রীদের প্রশ্ন করতে পারি না। আমি মনে করি, এতে আমরা অধিকারবঞ্চিত হচ্ছি।’
এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা কল্পনাও করতে পারি নাই, একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার করার জন্য হাসান ইনামকে গ্রেপ্তার করা হবে। আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেপ্তার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে—আমাদের চিফ হুইপ আমাদের ইনভাইট করেছিলেন এই সংসদে, উনি বলেছিলেন তিমি ও হাঙ্গর। স্যাটায়ার করে বলেছিলেন। এটা আমরাও বুঝেছি, উনিও বুঝেছেন। দুঃখের বিষয় হলো, এই কার্টুন শেয়ার করার জন্য চিফ হুইপের একজন কর্মী মামলা করেছেন ২৫ ধারায়।’
এ সময় ডেপুটি স্পিকার বক্তব্য শেষ করতে বললে হাসনাত বলেন, ‘এক মিনিট। আমরা তো এমনিতেই সুযোগ পাই না। কবে ট্রেজারি বেঞ্চে যাব, ৪৫ মিনিট কথা বলব—অবশ্যই সেদিন আসবে।’
হাসনাত বলেন, ‘২৫ ধারায় আছে যৌন নির্যাতন করা হলে মামলা হবে। কিন্তু মাননীয় চিফ হুইপের যে মিম শেয়ার হয়েছে,



