আম্পায়ারকে মিথ্যুক বলছেন ম্যাথুস

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

গতকাল দুই ইনিংসের মাঝের বিরতিতেই টাইমড আউট নিয়ে আম্পায়ারদের ব্যাখ্যা জানিয়েছেন চতুর্থ আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক। কিন্তু সে ব্যাখ্যার জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, আম্পায়াররা মিথ্যা বলছেন।

গতকাল শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে মাঠে নেমেও কোনো বল না খেলে ফিরতে হয় ম্যাথুসকে। হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময়মতো ব্যাট করার জন্য প্রস্তুত হতে পারেননি ম্যাথুস। আর এ কারণে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক টাইমড আউট হয়ে যান।

এ ব্যাপারে ইয়ান বিশপের সঙ্গে সাক্ষাৎকারে হোল্ডস্টক প্রথমে টাইমড আউটের নিয়ম ব্যাখ্যা করেছেন। এরপর বলেছেন, ‘আমাদের নিয়ম আছে, যখন কেউ আউট হলে টিভি আম্পায়ার এই দুই মিনিট হিসেব করেন। এরপর সেটা মাঠের আম্পায়ারকে জানান। আজ বিকেলের ঘটনায় দেখা গেছে দুই মিনিটের মধ্যে প্রস্তুত হতে পারেননি ব্যাটসম্যান, স্ট্র্যাপের(হেলমেটের) ঘটনার আগেই দুই মিনিট পেরিয়ে গেছে।’

ইয়ান বিশপ আবার নিশ্চিত হতে চাইলেন হোল্ডস্টক ঠিক বলছেন কি না, ‘হ্যাঁ, এটাই ঠিক। পরবর্তী বলের আগে দুই মিনিট পেরিয়ে গেছে। আইন অনুযায়ী ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ার ইরাসমাসের কাছে বলেন তিনি টাইমড আউটের আপিল করতে চান। স্ট্র্যাপ খুলে যাওয়ার পরই, অধিনায়ক আপিল করেন।’

এরপর আইনটা আরেকটু পরিস্কার করে ব্যাখ্যা করেন হোল্ডস্টক, ‘একজন ব্যাটসম্যান হিসেবে ব্যবহার্য সবকিছু ঠিক আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে- গার্ড নেওয়ার জন্য প্রস্তুত হলেই চলবে না। টেকনিকালি, ১৫ সেকেন্ডের মধ্যেই উইকেটে থাকতে হবে যেন বল খেলার আগে সবকিছু ঠিক আছে কিনা, সেটা যেন দেখে নিতে পারেন।’

ম্যাথুস অবশ্য তা মানতে রাজি নন। টুইটারে কড়া জবাব দিয়েছেন, ‘চতুর্থ আম্পায়ার ভুল করছেন! ভিডিও প্রমাণে দেখাচ্ছে হেলমেটে সমস্যা হওয়ার আগেও ৫ সেকেন্ড সময় ছিল! চতুর্থ আম্পায়ার কি পরিষ্কার ব্যাখ্যা দেবেন? আমি তো হেলমেট ছাড়া বল খেলতে পারি না।’

একটু পর দুটি স্ক্রিনশট দিয়ে নিজের পক্ষে আবার যুক্তি দিয়েছেন ম্যাথুস, ‘এই যে প্রমাণ! ক্যাচ নেওয়ার পর থেকে হেলমেটের স্ট্র্যাপ খুলে আসার মধ্যকার সময়ের ব্যবধান!’

পরে সংবাদ সম্মেলনেও আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ম্যাথুস, ‘আমার ধারণা, ওই সময়ে আম্পায়ারদের আরও বড় ভূমিকা রাখা উচিত ছিল, কারণ তারা অন্তত চেক করে দেখতে পারতেন। আমরা খেলোয়াড়ের নিরাপত্তার ব্যাপারে কথা বলছি। একজন উইকেটকিপারকে তো হেলমেট ছাড়া কিপিং করতে দেওয়া হয় না। তাহলে হেলমেট ছাড়া গার্ড নেব কীভাবে?’

আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর