১৭ রানে ১ উইকেট...তাতেই আইপিএল অভিষেকে কেন আলোচনায় ব্রিজেশ শর্মা?

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম

কখনো সিনিয়র লেভেলে ক্রিকেট খেলেননি, তবে গতকাল রাজস্থান রয়েলসের হয়ে অভিষেকেই আলোচনায় এসেছেন তিনি। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অভিষেক হয়েছে ২৭ বছর বয়সী পেসার ব্রিজেশ শর্মার। 

জফরা আর্চার, সন্দীপ শর্মাদের মতো অভিজ্ঞ বোলারদের সঙ্গী হিসেবে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই ছয়ের নিচে ইকোনমিতে বল করে ১ উইকেট নিয়ে আলো কেড়েছেন এই ডানহাতি পেসার। 

রাজস্থান রয়্যালস ২০২৬ সালের আইপিএল নিলামে জম্মু ও কাশ্মীরের এই পেসারকে বেস প্রাইস ৩০ লাখ রুপিতে দলে নিয়েছিল। তখনো এই ডানহাতি পেসার কোনো ফরম্যাটেই সিনিয়র ক্রিকেট খেলেননি। কিন্তু ২০২৫ সালে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ- বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স তাকে আলোচনায় নিয়ে আসে।

ব্রিজেশ শর্মা ওই টুর্নামেন্টে উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন।  তিনি স্ম্যাশার্স মালদার হয়ে সাত ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন।

জম্মু ও কাশ্মীর উঠে আসা এই পেসারের যাত্রা অবশ্য এতটা মসৃণ ছিল না। ডান্ডিয়াল এলাকায় তাঁর বাবা শ্রমিকের কাজ করতেন। খেলা চালিয়ে যেতে অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হন ব্রিজেশ। শুরুতে তিনি জম্মু ও কাশ্মীরের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৫ দলে খেলেন।

নিজের দক্ষতা বাড়ানোর জন্য পরে তিনি দিল্লিতে চলে যান, সেখানে ইউনিক স্পোর্টস ক্লাবে দীপক পুনিয়ার অধীনে প্রশিক্ষণ নেন। সেখানেই উচ্চ পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হন ব্রিজেশ।

২০২৫ সালের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ইডেন গার্ডেন্সে খেলে ব্রিজেশ নজরে আসেন মূলত পাওয়ারপ্লে ও ডেথ ওভার নিজের দক্ষতা দেখিয়ে।

নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ব্রিজেস। জফরা আর্চার, নান্দ্রে বার্গার ও সন্দীপ শর্মাদের মতো অভিজ্ঞ বোলারদের সঙ্গে বোলিং করে নজর কাড়তে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি এই ডানহাতি পেসারকে।

রাজস্থান রয়্যালসের হয়ে অবশ্য প্রথম ম্যাচে জয়ের দেখাও পেয়েছেন তিনি। চেন্নাইকে তাঁর দল ৪৭ বল ও ৮ উইকেট হাতে রেখে হারিয়েছে।

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর