যে সবজি খেলে বেশি বয়সেও চোখ থাকবে ভালো

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম

শীতের সবজি হিসাবে পরিচিত হলেও গাজর এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। গাজরের গুণের শেষ নেই। গাজরে থাকা পুষ্টি উপাদান ক্যানসার প্রতিরোধে এবং ক্যানসারের কোষ তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিয়মিত গাজর খেলে মুক্তি পাবেন অনেক রোগ থেকে। আসুন, জেনে নেওয়া যাক গাজরের অন্য গুণের কথা। 

১. চোখের স্বাস্থ্য ভালো রাখতে গাজর খেতে পারেন। গাজরের থাকা বিটা ক্যারোটিন ভিটামিন 'এ' তে রূপান্তরিত হয়, যা চোখ ভালো রাখতে সহায়তা করে। বয়স বাড়লে চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে। বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতেও গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  
২. রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে গাজর। ডায়াবেটিসের রোগীরা গাজর খেতে পারেন। গাজরে থাকা ফাইবারও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. শীত আসন্ন। তাই এই সময় ত্বকের আদ্রর্তা ভালো রাখতে খেতে পারেন গাজর। গাজর কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এই কোলাজেন ত্বক ভাল রাখে।

চোখের স্বাস্থ্য ভাল রাখতে গাজর খেতে পারেন। ছবি: পেক্সেলস৪. চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য গাজর খান। গাজর চুল পড়া কমায়, চুলকে শক্ত ও মজবুত করে। গাজরের ভিটামিন সি ও বিটা ক্যারোটিন থাকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের কোষ রক্ষা করে।

৫. গাজরের আলফা ক্যারোটিন উপাদান হৃৎপিণ্ডের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে।
 
৬. যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন তারা গাজর খেতে পারেন। গাজর কোষ্ঠকাঠিন্য দূর করে। গাজরে থাকা ফাইবার কোলন পরিষ্কার রাখে।

৭.  গাজরে থাকা ভিটামিন 'এ' লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে সাহায্য করে।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর