নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ, পুলিশ বক্স–গার্মেন্টস ভাঙচুর

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:২৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নারায়ণগঞ্জে মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে তাঁরা। চাষাড়ায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ও গার্মেন্টসে ভাঙচুর করা হয়েছে। 

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে অংশ নিতে দেখা গেছে।

নারায়ণগঞ্জে এ অবস্থায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের নতুন কোর্ট ও কায়েমপুর এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। 

শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। ছবি: ইনডিপেনডেন্ট
এদিকে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টেও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শহরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও তুলনামূলক কম।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৩:০৪
নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ, পুলিশ বক্স–গার্মেন্টস ভাঙচুর
রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার একটি বিষয়ের তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ছয় মাসের মধ্যে খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তরের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
লোডিং...

এলাকার খবর