পিরোজপুরে গণমিছিল থেকে হামলা-ভাঙচুর

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম

পিরোজপুরে লাঠিসোটা নিয়ে গণমিছিল করে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় পুরাতন স্ট্যান্ড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শতাধিক মানুষ। এরপর সিও অফিস মোড় প্রদক্ষিণ করে শহরে আসার পথে মহিলা কলেজ মোড়ে ছাত্রলীগ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা ছাত্রলীগের ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পরে লাঠিসোটা নিয়ে পুরাতন স্ট্যান্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 

এ ঘটনার পর বেলা ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে অবস্থান নেয়। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। 

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি একেএমএ আউয়ালের নেতৃত্বে নেতা-কর্মী নিয়ে শহরে অবস্থান করে আওয়ামী লীগ। এ ছাড়া দলের কয়েক শতাধিক নেতা-কর্মী শহরে অবস্থান নেয়। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন র্কমসূচী ঘোষণা করা হয়।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৪:৪৮
পিরোজপুরে গণমিছিল থেকে হামলা-ভাঙচুর
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর