টিকটকের জন্য ভিপিএন-এর ব্যবহার বাড়ছে ভেনিজুয়েলায়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের কল্যাণে ভেনিজুয়েলায় ভিপিএন বা ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্কের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতি সময়ে ভেনিজুয়েলায় টিকটকের ব্যবহারের সরকার কর্তৃক সীমিত করে দেওয়ায় অনেকেই এখন বিভিন্ন ভিপিএন প্ল্যাটফর্ম ব্যবহার করছে টিকটক অ্যাক্সেস করার জন্য। এই প্রেক্ষাপটে ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান প্রোটোন জানিয়েছে, তাঁদের প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারীর সংখ্যা সম্প্রতি ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে!

চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি ভেনিজুয়েলা সরকারের রোষানলে পড়েছে। ভেনিজুয়েলা সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৮ দিন সময়সীমার মধ্য ভিডিও শেয়ারিং অ্যাপটি স্থানীয় প্রতিনিধি নিয়োগ দিতে ব্যর্থ হওয়ার পর থেকেই দেশটি’তে টিকটকের ব্যবহার সীমিত করেছে কর্তৃপক্ষ।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমানে প্রায় প্রতিদিনই টিকটক ব্যবহারে বেশ কয়েক ঘন্টার জন্য প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে ব্যবহারকারীদের। ফলে বিঘ্নিত হচ্ছে তাঁদের দৈনন্দিন টিকটক কার্যক্রম। ফলে প্রোটোন ভিপিএন-এর মতো প্ল্যাটফর্মগুলোর ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে।

সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সরকারি প্রতিবন্ধকতা ভেনিজুয়েলায় নতুন কিছু নয়। গত আগস্টে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১০ দিনের জন্য নিষিদ্ধ করে দেন ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে তিনি এক্স বয়কটেরও ডাক দেন। এক্স বন্ধ করার পেছনে কারণ হিসেবে তিনি বলেন যে, এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে ভেনিজুয়েলায় সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

শুধু তাই নয়, ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের পর একাধিক ওয়েবসাইট-ও সরকার বন্ধ করে দেয় বলে জানা যায়। মূলত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দেশজুড়ে গড়ে উঠা আন্দোলনকে প্রশমিত করতেই গত জুলাইয়ের শেষ দিকে এমন কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে ভেনিজুয়েলা সরকার।

প্রোটোন ভিপিএন-এর এক মুখপাত্র প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরাডারকে বলেন, ‘এই সময়ে ইন্টারনেটে সঠিক তথ্য অ্যাক্সেস করার ক্ষেত্রে ভেনিজুয়েলায় প্রোটোন ভিপিএন অনেকের জন্যেই ‘লাইফলাইন’ হয়ে উঠে।’ 

গত গ্রীষ্মে দেশটি’তে প্রোটোন ভিপিএন-এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৫১,০০০ শতাংশ! শুধু তাই নয়, গুগল প্লেস্টোরে ভেনিজুয়েলা থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হচ্ছে প্রোটোন ভিপিএন। ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রোটোন’কে তাঁদের সার্ভার সক্ষমতাও বাড়াতে হয়েছে। 

ভেনিজুয়েলায় টিকটক নিষিদ্ধের কারণ কী?
সম্প্রতি টিকটক অ্যাপে বিভিন্ন ভাইরাল চ্যালেঞ্জের বিস্তার প্রতিহত করতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ না নেওয়ায় ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট অব জাস্টিস ১০ মিলিয়ন ডলার জরিমানা করে টিকটককে। ভাইরাল চ্যালেঞ্জের ভিডিওগুলো’র কারণে সম্প্রতি দেশটিতে ৩ শিশু মারা গেছে বলে জানা গেছে। ১০ মিলিয়ন ডলার জরিমানার পাশাপাশি টিকটক’কে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করে অফিস খোলারও আদেশ দেয় আদালত। তবে নির্ধারিত ৮ দিন সময়সীমার মধ্যে প্রতিনিধি নিয়োগে ব্যর্থ হয়েছে টিকটক। এর পর থেকেই সরকার দেশটি’তে টিকটকের ব্যবহার সীমিত করতে শুরু করে। 

তথ্যসূত্র: টেকরাডার

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর