খুলনায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে খুলনার শিববাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। অপরদিকে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় গণমাধ্যম কর্মীদের ওপরও হামলা হয়েছে।

আজ রোববার বেলা ১১টা থেকে শিববাড়ী মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। অপরদিকে খুলনায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

এদিকে মানিকগঞ্জের মানোরা এলাকায় সাংবাদিকদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। আহত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধিসহ দুই সাংবাদিক। ভাঙচুর করা হয় ক্যামেরা।

বগুড়ায় আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আর নোয়াখালীতে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। খুলনা, দিনাজপুর, পটুয়াখালীতে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১২:৪৯
খুলনায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর