সংঘর্ষে উত্তরায় ৪ জন নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম

রাজধানীর উত্তরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা আছে বলে নিশ্চিত করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। 

চলমান কোটা আন্দোলনে সহিংসতায় এ নিয়ে রাজধানীতে ৭ জন আর সারাদেশে ১১ জনের মৃত্যু হলো। 

স্থানীয়রা জানান, আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশ নিতে উত্তরার আজমপুর এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশে সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে শতাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। 

এদিকে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মেরুল বাড্ডা এলাকা হয়ে ওঠে রণক্ষেত্রে। সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এ সময় একই এলাকায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটি আগুন দিয়েছে তা জানা যায়নি। 

দুপুরের পর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। একই সময় রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে হামলা চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। দুপুর ৩টার পরে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।  

বিটিভির একজন সংবাদকর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, হঠাৎ করে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন।

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে দুটি হেলিকপ্টারে করে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করতে দেখা যায়। 

সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পুলিশের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন।  

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বুধবার রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোটা সংস্কারের ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত। সরকার কোটা সংস্কারের পক্ষে। আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সাথে আজই বসতে রাজি আমরা।’ 

এ সময় সহিংসতা বন্ধ করে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন:

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর