আফতাবনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এএম

রাজধানীর আফতাবনগরে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) ডাকাত দলের সদস্য। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার বলেন, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে–এমন গোপন সংবাদে আমরা সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালাই। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল নিজের পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। 

তিনি বলেন, আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় আমরা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আহত পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বাস করেন। 

দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে ৪ জন এবং নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফেনী, গোপালগঞ্জ, মাগুরা...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লবণ বোঝাই বাল্কহেড ডুবিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও সাতজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসান চরের পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা হয়। নিহত মো. সাবের...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের ৫ শতাংশই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে...
তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে দুর্বিষহ রংপুরের জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া।...
তালেবান সরকারের কঠোর বিধিনিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে বের হন।...
ক্যানসার,স্নায়ুরোগ,বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টসহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে যায় প্রায় ৫ লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবায় আশায় এসব রোগী ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর