রণবীর কাপুর নয়, সিংকে প্রস্তাব দেওয়া হয়েছিল ‘অ্যানিম্যালের’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

বলিউড বক্স অফিসে ‘অ্যানিম্যাল’ ঝড়। মুক্তির দিনই একশ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুরের ছবি। কিন্তু এই চরিত্রের জন্য তিনিই পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন না। বরং তাঁর আগে ভাবা হয়েছিল মহেশ বাবু ও রণবীর সিংকে!

অন্যদিকে, ‘অ্যানিম্যাল’ ছবি নিয়ে বিভিন্ন মন্তব্য আসছে। অনেকের মতে, বলিউডকে ধাক্কা দিতেই এমন সিনেমা। অনেকে মনে করছেন বলিউডের চিন্তাভাবনা পাল্টে দিতে পারে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটি। আরেক পক্ষের মত, ছবিতে বড্ড বেশি রক্তারক্তি দেখানো হয়েছে। যা সাধারণ মানুষকে নিমিষেই ধাক্কা দেবে। 

তবে একটি বিন্দুতে সবাই এক—সেটা হলো রণবীর কাপুরের অভিনয়। কিন্তু এমন একটা চরিত্রের প্রস্তাব কেন ফেরালেন রণবীর সিং?

ভারতীয় সূত্রের খবর, রণবিজয় সিংয়ের চরিত্রটি বড্ড বেশি ডার্ক মনে হয়েছিল রণবীর সিংয়ের।  এতটা হিংস্র ও জটিল চরিত্র করতে চাইছিলেন না রণবীর সিং। শুধু তাই নয়, শাহিদ কাপুরের আগে নাকি রণবীর সিংকে ‘কবীর সিং’ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ। একই কারণে সেই প্রস্তাব নাকচ করেছিলেন বলিউডের ‘বাজিরাও’। এদিকে আবার গুঞ্জন, রাশমিকার চরিত্রটি প্রথমে পরিণীতি চোপড়াকে অফার করা হয়েছিল। 

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর