‘ফ্ল্যাশব্যাক ৭১’ দিয়ে ফিরলেন বাপ্পারাজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ এএম

একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’ দিয়ে হলো এই প্রত্যাবর্তন। গত ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এটি।

অনেকদিন ধরেই বড় পর্দায় নেই বাপ্পারাজ, তবে হঠাৎ কেন এই চলচ্চিত্রটিতে কাজ করা—এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা বললেন, ‌‘সিনেমাটির গল্প ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি, তাই কাজটি করেছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ভালো গল্প ও চরিত্র পেলে আমার কাজ করতে আপত্তি নেই।’

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমাটি স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনীর ধর্ষণের শিকার এক নারীর গল্প নিয়ে নির্মিত। এ সিনেমায় মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন বাপ্পারাজ। একসময় চুর্টিয়ে কাজ করেছেন এই নায়ক। কিন্তু এখন কেন সেভাবে তাঁকে দেখা যায় না—কারণ হিসেবে বাপ্পারাজ বলেন, ‘আমি কাজ করতে চাই। কিন্তু যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র। বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই।’

প্রসঙ্গত, বাপ্পারাজ অভিনীত সিনেমার মধ্যে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ প্রভৃতি উল্লেখযোগ্য।

এদিকে, বাপ্পারাজ অভিনীত ‘সিক্রেট এজেন্ট’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার কাজ শেষ হয়েছে তিন বছর আগে। তবে কবে নাগাদ সেটা মুক্তি পাবে তা জানা নেই বাপ্পারাজের। 

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের...
টম ক্রুজের নতুন রূপ আর নতুন ‘রেসিডেন্ট ইভিল’! একই দিনে দর্শকদের জন্য আসছে দুই ভিন্ন স্বাদের সিনেমা। ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতুর...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
শিক্ষকদের আলাদা সুরক্ষার ব্যবস্থা নীতিসহ পেনশনের টাকা তিন মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, শিক্ষকদের মত প্রকাশে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর