প্রথম ৬ মাসে ২৬টি ছবি, হিট কোনগুলো?

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:৪৬ পিএম

ঢালিউডে এখন আর সেই রমরমা অবস্থা নেই। দিন দিনই কমছে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা। বলা যায়, শূন্য দশকের পর থেকেই রীতিমতো খরা চলছে চলচ্চিত্রাঙ্গনে। হলের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ছবির সংখ্যা। একসময় যেখানে গড়ে প্রতিবছর ৭০টি ছবি মুক্তি পেত, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে বড়জোর ৪০-৫০টির ঘরে।
 
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, এ বছর বিগত ৬ মাসে (জানুয়ারি-জুন) মুক্তি পেয়েছে ২৬টি ছবি। এরমধ্যে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ছবির সংখ্যা মাত্র ৫টি। পরবর্তী তিন মাসে (এপ্রিল-জুন) এই সংখ্যা ২১টি। যেখানে গত বছর এই সময়ে মুক্তি পেয়েছিল ৩৩টি ছবি। জানুয়ারি থেকে জুন ১৩টি, আবার এপ্রিল থেকে জুনের মধ্যে ২০টি ছবি মুক্তি পেয়েছিল।

এদিকে, চলতি বছর মুক্তি পাওয়া অধিকাংশ সিনেমাই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে। হিট কিংবা ব্যবসায়িক দৃষ্টিকোণে সফলতার দেখা পায় মাত্র দুটি ছবি—‘রাজকুমার’ ও ‘তুফান’। দুটিরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বাকি সিনেমাগুলোর দুই-একটি সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেলেও কথিত বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি।
  
দেখে নেওয়া যাক চলতি বছর এখন পর্যন্ত আলোচিত ছবি দুটির সাফল্যের চিত্র—

রাজকুমার
গত ঈদুল ফিতরে শতাধিক হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। প্রণয়ধর্মী গল্পে এটি পরিচালনা করেন নির্মাতা হিমেল আশরাফ। এতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেন এরশাদ আদনান। ছবিতে বালাম ও কোনালের গাওয়া ‘রাজকুমার’ গানটিও ফেরে মুখে মুখে। সেসময় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, রেকর্ড পরিমাণ ব্যবসা করছে শাকিবের রাজকুমার। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল ৮ কোটি। সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে জানা যায়, মুক্তির পর দেশ-বিদেশ মিলিয়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে রাজকুমার।

তুফান দৃশ্যে শাকিব-মিমি। ছবি: সংগৃহীত

তুফান
ঢালিউডে এখন সর্বত্র আলোচনায় শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির পর সিনেমাটি দেখতে দর্শকদের উৎসাহ-উন্মাদনা প্রথম থেকেই চোখে পড়ার মতো। অনেক দিন পর জিমিয়েপড়া চলচ্চিত্রাঙ্গন যেন প্রাণ ফিরে পেল। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতেও দর্শকদের উপচেপড়া ভিড়। নির্মাতা রায়হান রাফীও ইতিমধ্যে তুফানকে ব্লকবাস্টার বলে ঘোষণা দিয়েছেন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও টলিউডের মিমি চক্রবর্তী। এদিকে, কনার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ ও প্রীতম হাসান-দেবশ্রী অন্তরার গাওয়া ‘লাগে উড়াধুরা’ গান দুটিও বেশ সাড়া ফেলেছে। তুফান-এর নির্মাণ ব্যয় ১০ কোটি টাকা। সংশ্লিষ্টদের ভাষ্য মতে, মুক্তির প্রথম ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ঢাকাই সিনেমায় এখন যে সুবাতাস বইছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে ফের চাঙা করা সম্ভব।

তবে চলচ্চিত্রাঙ্গনে উল্টো মতও রয়েছে। কেউ কেউ প্রশ্ন রাখছেন, এক বছরে কয়টা আর হিট সিনেমা আসে, যেটা দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব?

একনজরে ২০২৪ সালের প্রথম ৬ মাসে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা—

জানুয়ারি: শেষ বাজি, কাগজের বউ

ফেব্রুয়ারি: ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি, ছায়াবৃক্ষ, পটু

মার্চ: কোনো সিনেমা মুক্তি পায়নি

এপ্রিল: সোনার চর, কাজলরেখা, রাজকুমার, দেয়ালের দেশ, মায়া—দ্য লাভ, লিপস্টিপ, মেঘনা কন্যা, ওমর, জ্বীন ২, আহারে জীবন, মায়া

মে: ডেডবডি, শ্যামা কাব্য, ফাতিমা, ময়নার শেষ কথা, সুস্বাগতম

জুন: তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ   

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর