‘হাউজফুল ৫’ নির্মাতাকে যে পরামর্শ দেন শাহরুখ

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

দর্শকপ্রিয় বলিউড সিনেমা ‘হাউজফুল’। শুক্রবার (৬ জুন) মুক্তি পেতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি, যা পরিচালনা করেছেন ‘দোস্তানা’খ্যাত নির্মাতা তরুণ মনসুখানি। ক্যারিয়ারের শুরুতে তিনি কাজ করেছেন সুপারস্টার শাহরুখ খান অভিনীত বেশ কিছু সিনেমায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই নির্মাতা জানিয়েছেন বলিউড বাদশাহ কীভাবে শুরুর দিকে তাঁর নির্মাণ-যাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। প্রকাশ করেছেন শাহরুখের কাছ থেকে পাওয়া একটি প্রাসঙ্গিক পরামর্শ সম্পর্কেও।

কিং খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাল হো না হো’ ও ‘কাভি আলবিদা না কেহনা’র মতো ছবিতে সহকারী ও সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন তরুণ।

সেই সাক্ষাৎকারে তরুণ শুটিংয়ে শাহরুখের ডেডিকেশনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে এমন কোনো দিন আসেনি, যেদিন দৃশ্যের শুটিং শেষ হয়নি।’

তরুণ মনসুখানি। ছবি: সংগৃহীত

তরুণ আরও উল্লেখ করেছেন, শাহরুখ সেটে কীভাবে নিজের প্রভাব ফেলেন এবং অভিনয়ের বাইরেও জিনিসগুলোর যত্ন নেন। 

তরুণ বলেন, ‘আমি তাকে দেখেছি বৃষ্টি এলে তিনি চেয়ার তুলে নিচ্ছেন এবং দ্রুত শুটিং গুটিয়ে নিতে সহায়তা করছেন। তিনি কেবল দক্ষতার সঙ্গে কাজগুলো সম্পন্ন করার জন্য সহকারী পরিচালকের মতো হয়ে উঠতেন। তিনি এমনভাবে ক্রুদের অংশ হয়ে উঠতেন—আপনি কখনোই বুঝতে পারবেন না যে তিনি শাহরুখ খান। তিনি সবসময় রসিকতা করেন এবং সবচেয়ে বড় কথা, তিনি ক্রমাগত আপনাকে শেখান।’

শাহরুখের কাছ থেকে পাওয়া সবচেয়ে প্রাসঙ্গিক পরামর্শগুলোর একটি সম্পর্কে বলতে গিয়ে তরুণ বলছিলেন, ‘আমার মনে আছে দোস্তানা শুরু করার ঠিক আগে তিনি আমাকে বলেছিলেন, আপনি যা ভাবেন তা হলো দিকনির্দেশনা। যেমন, এখানে ক্যামেরা স্থাপন করা বা শট সেট করা ফিল্মমেকিংয়ের মাত্র এক শতাংশ, আপনার নিরানব্বই শতাংশ কাজ লোক পরিচালনা করা।’

তরুণ জানান, তিনি এই পরামর্শকে চলতি রীতি হিসেবে গ্রহণ করেছেন, যা তাঁকে তাঁর সেরা কাজ তৈরি করতে সহায়তা করেছে।

প্রসঙ্গত, কমেডি থ্রিলার ঘরানার হাউজফুল-৫ চলচ্চিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে, জনি লিভার প্রমুখ। প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কিং’র এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি দারুণ মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন...
নয় দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর ছিল কাতারের দোহা। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজন শেষে পর্দা নামল দোহা...
ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। নির্মাতার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা...
মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর দুঃখের মধ্যে পারিবারিক একটি ভ্রমণ এবং নানা ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি আর দিলারা জামান! ওটিটি প্ল্যাটফর্ম...
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন...
জামালপুরের ইসলামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা হয়। 
মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৬ থেকে ২৩...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর