শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান?

আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:০৪ পিএম

অবশেষে অভিমানের বরফ গলেছে! ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেতা আফরান নিশোর যে মনোমালিন্য ছিল, তার অবসান হয়েছে! মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট তেমনটাই ইঙ্গিত দিয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গতকাল শাকিবের অফিসে গিয়েছিলেন নিশো। কয়েক ঘণ্টা ধরে তাঁরা আলাপ-আলোচনা করেছেন।

এ সময় সেখানে ছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির সিইও রেদওয়ান রনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।

পরে রাত সাড়ে ১২টার দিকে প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি নিজেদের ফেসবুকে শাকিব-নিশোসহ গলাগলি করে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে শাকিল লেখেন, ‘ব্রাদার্স!’

যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পাওয়া যায়নি। 

জানা যায়, ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন নিশো, যা শাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি! এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের। এদিকে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফীর ‘তাণ্ডব’ চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন নিশো—এই গুঞ্জন ওঠার পরই প্রতিক্রিয়া দেখান শাকিব-ভক্তরা।

ধারণা করা হচ্ছে, ভক্তদের সমালোচনার পরিপ্রেক্ষিতে শাকিবের সঙ্গে এবার দেখা করলেন নিশো। এখন দেখার অপেক্ষা, তাণ্ডব-এ দুই তারকা হাজির হচ্ছেন কিনা! শোনা যাচ্ছে, সিনেমাটিতে ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির,...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন...
জামালপুরের ইসলামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা হয়। 
মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৬ থেকে ২৩...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর