শিশু যখন মাছ খেতে চায় না

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম

মাছে-ভাতে বাঙালির পরিচয় মিললেও বেশিরভাগ মায়েরই অভিযোগ থাকে, বাচ্চা একদম মাছ খেতে চায় না। অথচ মাছে থাকা প্রোটিন শিশুর হাড়, দাঁত ও মাংসপেশি গঠনে অত্যন্ত প্রয়োজন।

সরাসরি মাছ খেতে যেহেতু শিশু অনীহা প্রকাশ করে, তাই বিভিন্নভাবে মাছ রান্না করে খাওয়ানো যেতে পারে। মাছের কাবাব, কাটলেট, ফিশ ফিঙ্গার, স্যান্ডউইচ, চপ ইত্যাদি বানিয়ে খাওয়ালে শিশুর মাছের পুষ্টিগুণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে না।   

আজ তাই থাকছে মাছের কাবাবের রেসিপি। যার বাসায় যে মাছ থাকবে, তা নিলেই হয়ে যাবে এই মজার কাবাব যা শিশুদের পাশাপাশি বড়রাও দারুণ উপভোগ করবেন।

উপকরণ: মাছ ২-৩ টুকরা,  হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, পেঁয়াজ ২টা, আদা-রসুন বাটা ১ চা চমচ, আলু ২টা, ধনেপাতা কুচি স্বাদমতো, কাঁচামরিচ ১টা, ডিম ১টা, ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, তেল এক কাপ,  লবণ স্বাদমতো

প্রণালী: এমন মাছ নেবেন যার কাঁটা ছাড়ানো সহজ। পরিমাণ অনুযায়ী মাছ নিয়ে ১/৪ চা চামচ হলুদ গুঁড়া, লবণ আর লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এবার এক টেবিল চামচ তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপর আদা-রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে দিতে হবে সেদ্ধ করা মাছ। এরপর একে একে হলুদের গুড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ দিতে হবে। আগে থেকেই সেদ্ধ করা আলু গ্রেট করে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্বাদমতো ধনেপাতা আর কাঁচামরিচ কুচি নিয়ে আবারও সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।

চুলা থেকে নামিয়ে এই মিশ্রণে দিতে হবে একটা ডিম আর কিছু বিস্কুটের গুঁড়া। এরপর সবকিছু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে কাবাবের আকৃতিতে বল বানিয়ে নিতে হবে। ফ্রাইপ্যানে বাদামি করে তেলে ভেজে নিলেই তৈরি মাছের কাবাব। ভাত বা পোলাওয়ের সাথে তো বটেই, এই কাবাব শিশুর টিফিনেও অনায়াসে দিতে পারবেন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
টেক্সাসের ডালাস স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন। গ্রুপ এফ’র প্রথম ম্যাচে আজ তাঁদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বাংলাদেশ সময় (রোববার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচ। 
ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
খুলনার দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্রের মসজিদে নামাজ আদায় চালু থাকলেও, মুসল্লিদের আতঙ্ক কমছে না। এখানেই রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়া অবস্থায় গুলিবিদ্ধ হন মসজিদের সেক্রেটারি লোকমান...
হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। প্রথম ম্যাচেই তো...
লোডিং...

এলাকার খবর