শবে বরাতের বানাতে পারেন বুটের হালুয়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম

শবে বরাতে হালুয়া বানাবেন না, তা কি হয়? বাড়িতেই এবার বানিয়ে ফেলুন পুরান ঢাকার মজার হালুয়া। এখানকার হালুয়াগুলো স্বাদে, গন্ধে ও উপকরণে অনন্য। পুরান ঢাকার জনপ্রিয় হালুয়াগুলোর মধ্যে রয়েছে বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, লাউয়ের হালুয়া, খাজার হালুয়া, খিরশা হালুয়া, আটার হালুয়া, চানার হালুয়া, কদু বা কুমড়োর হালুয়া এবং ডাবের হালুয়া।

এগুলোর স্বাদ ও সুগন্ধ আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছে, যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এই পর্বে রইল তেমনি একটি হালুয়ার রেসিপি। খুব সহজে আপনি বাড়িতেই বানাতে পারবেন বুটের ডালের হালুয়া। রইল রেসিপি।

উপকরণ: বুটের ডাল ১ কাপ, চিনি ১ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে), ঘি ১/২ কাপ, দুধ ১ কাপ, পানি ২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, কিসমিস ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ (ছোট টুকরা করা) এবং পেস্তাবাদাম ১ টেবিল চামচ (ছোট টুকরা করা)।

প্রস্তুত প্রণালি: প্রথমে বুটের ডাল ৫-৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল পানি ঝরিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। একটি প্যানে ঘি গরম করে দারুচিনি ও এলাচ দিন। তারপর ব্লেন্ড করা ডাল দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়তে থাকুন। ডাল যখন হালকা বাদামি হয়ে যাবে ও সুগন্ধ বের হবে, তখন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি ও পানি দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না হালুয়া ঘন হয়ে আসে।

যখন ঘি ছাড়তে শুরু করবে, তখন কিসমিস, কাজু বাদাম ও পেস্তা দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। এগুলো ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে দিন। পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে রাখুন। ঠান্ডা হলে সুন্দর করে কেটে পরিবেশন করুন। ব্যস তৈরি মজার বুটের ডালের হালুয়া।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর