আম দিয়ে বানান থাই ডেজার্ট, রইল রেসিপি

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:০০ পিএম

ম্যাংগো স্টিকি রাইস মূলত থাইল্যান্ডের ঐতিহ্যবাহী একটি ডেজার্ট। তবে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশে, যেমন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামেও জনপ্রিয়। এই মিষ্টান্নটিতে থাই রান্নার তিনটি প্রধান উপাদান থাকে স্টিকি রাইস (গ্লুটিনাস রাইস), নারকেলের দুধ এবং পাকা আম।

থাইল্যান্ডে সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ডেজার্ট বেশি খাওয়া হয়, কারণ তখনই আমের মৌসুম থাকে। থাই ভাষায় এটি পরিচিত ‘খাও নিউ মামুয়াং’ নামে। এটি এখন বিশ্বজুড়ে নানা রেস্টুরেন্টে পরিবেশিত হয়, বিশেষ করে থাই ও ফিউশন কুজিনে। এখন আপনিও বাড়িতে বানাতে পারেন মজার এই থাই ডেজার্ট। রইল রেসিপি।

যা যা লাগবে

  • দুধ দেড় কাপ
  • ক্রিম ১ কাপ
  • চিনি ১/৪ কাপ (চাইলে স্বাদমতো কম–বেশি করা যাবে)
  • নারকেলের দুধ ৫০ গ্রাম
  • কর্নফ্লাওয়ার ১ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট এক চিমটি
  • স্টিকি চাল (না পেলে সাধারণ গ্লুটিনাস চালও চলবে) ১ কাপ
  • পানি দেড় কাপ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ
  • পাকা আম ১টি
  • কালো তিল পরিমাণমতো

যেভাবে বানাবেন

প্রথমে একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি, নারকেলের দুধ, কর্নফ্লাওয়ার আর এক চিমটি লবণ একসঙ্গে মিশিয়ে নিন। ফেটিয়ে নিয়ে দিন চুলায়। কম আঁচে নাড়তে নাড়তে রান্না করুন ৪–৫ মিনিট। ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।

একটি অন্য পাত্রে চাল, পানি ও লবণ দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে ঢাকনার নিচে একটি কাপড় দিয়ে ঢেকে দিন। কম আঁচে রান্না করুন ২০–২৫ মিনিট, যতক্ষণ না চাল চটচটে হয়ে আসে।

চাল হয়ে গেলে গরম অবস্থায় এর মধ্যে নারকেল-ক্রিমের মিশ্রণের অর্ধেক দিয়ে মিশিয়ে নিন। ঢেকে রাখুন আরও ১০–১৫ মিনিট।

এবার পাকা আম ছিলে পাতলা করে স্লাইস করে নিন। একটি সার্ভিং প্লেটে স্টিকি রাইস দিন, তার ওপরে আমের স্লাইস সাজিয়ে দিন। উপর থেকে নারকেল-ক্রিম ঢেলে দিন। শেষে কিছু কালো তিল ছড়িয়ে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর