অবরোধে স্বপ্ন পুড়ল তাদের 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

টঙ্গীর গাজীপুরার আবদুর সাত্তার। ধার–দেনা আর ব্যাংক ঋণ নিয়ে ২০০৮ সালে একটি বাস কিনেছিলেন ২২ লাখ টাকায়। বাসটি শ্যামল বাংলা পরিবহনের হয়ে চলতো মহাখালী থেকে ময়মনসিংহের হালুয়াঘাট রুটে।

গত ১২ নভেম্বর রাত ৮টায় রাজধানীর নাবিস্কো মোড়ে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে শুধু বাসই পুড়েনি, পুড়ে গেছে সাত্তারের স্বপ্নও। এই একটি বাসের আয়ে সংসার চলতো তার। তিনি জানান, পোড়া বাসটি ঠিক করার সামর্থও নেই তার।

আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা আবদুর সাত্তার বলেন, ‘চিন্তা করছি কিভাবে চলব, কিভাবে সংসার চলবে। এখন অনিশ্চয়তার মধ্যে আছি।’

অবরোধে বাস পুড়েছে টাঙ্গাইলের ফিরোজ খানেরও। তার দুটো বাস ট্রান্সসিলভা পরিবহনের হয়ে চলে যাত্রাবাড়ি-মিরপুর রুটে। বাসটি কিস্তিতে কিনেছিলেন প্রায় ৫ বছর আগে। গত বুধবার রাতে মিরপুর বেড়ি বাঁধে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার একটা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফিরোজ খান বলেন, ‘বিভিন্ন ভাষা আছে প্রতিবাদ করার। কিন্তু গাড়িতে আগুন দিয়ে প্রতিবাদের মানসিকতা কাদের আছে, এটা আমি মানতে পারি না।’

গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।

বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের কর্মসূচির সাথে মিল রেখে জামায়াতে ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন মেয়াদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে দলটি। 

বিএনপি–জামায়াতের হরতাল অবরোধও শান্তিপূর্ণ থাকেনি। ফায়ার সার্ভিসে পরিসংখ্যান বলছে, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি ও ১৩ নভেম্বর ৭টি আগুনের ঘটনা ঘটেছে।

এসব আগুনের ঘটনায় পুড়েছে ৯৪টি যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ৩টি, প্রাইভেটকার ২টি, মোটরসাইকেল ৮টি, ট্রাক ১৩টি, কাভার্ডভ্যান ৮টি, অ্যাম্বুলেন্স একটি, পিকআপ ২টি, সিএনজিচালিত অটোরিকশা ২টি, নছিমন একটি, লেগুনা একটি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি একটি, পুলিশের গাড়ি একটি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বিদ্যুৎ অফিস দুটি, বাস কাউন্টার একটি ও দুটি শো-রুম।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে একটি আগুনের ঘটনা ঘটে।

সড়ক পরিবহন মালিক সমিতির হিসাব বলছে, এভাবে অবরোধ হরতালে সারা দেশে আগুন দেওয়া হয়েছে ১১৩টি বাস-ট্রাকে। আর ভাংচুর হয়েছে ২০০টি গাড়ি। এতে আর্থিক ক্ষতি অন্তত ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘মালিক সমিতির পক্ষ থেকে এমন কোনো ফান্ড নেই যে শত শত কোটি টাকা মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এটার কোনো অর্থই নেই এখানে। আমরা চাই তাদের শাস্তি হোক যারা এগুলো করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন গাড়ির মালিক–শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সেগুলো আমরা ওনার মন্ত্রণালয়ে পাঠাব।’

পরিবহন মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী অবরোধে রাজধানীতে গাড়ি চলাচল বন্ধ ছিল প্রায় ২০ ভাগ। আর দূরপাল্লার চলেনি ৬০ শতাংশ বাস। পণ্যবাহী ট্রাকও বন্ধ ছিল ৬০ শতাংশের মতো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর