তরুণদের আরেকবার ‘জুলাই যোদ্ধা’ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের

তরুণদের আরেকবার ‘জুলাই যোদ্ধা’ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে এ কথা বলেন তিনি।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

তরুণদের আরেকবার ‘জুলাই যোদ্ধা’ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে এ কথা বলেন তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ ও তার সঙ্গীরা জীবন দিয়ে যে দেশ দিয়ে গেছেন, তা বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আমাদের নিজেদের কোনো এজেন্ডা নেই। শান্তির বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করব আমরা। শহীদদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। জীবন গেলেও অন্যায়ের কাছে মাথা নত করব না। দেশের এক ইঞ্চি মাটিও কারো কাছে বন্ধক রাখব না।’

এ সময় তিনি বলেন, ‘আবু সাঈদ জুলাই আন্দোলনের মূল দুর্গ ছিল, জামায়াত জুলাই বীরদের কখনো ভুলবে না।’

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের নিজ গ্রামে তাঁর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামাত ইসলাম সমর্থিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকার বাইরের দ্বিতীয় দিনের নির্বাচনী সফর।

কবর জিয়ারতের পর জামায়াত আমির বলেন, ‘যে বাংলাদেশে ধর্ম বর্ণ সকলে মিলেমিশে একত্রে বসবাস করবে, যার যার কর্মের দক্ষতা অনুযায়ী জাতি গঠনের উন্নয়নে ভূমিকা রাখবে, যেখানে কোন ধরনের বৈষম্য হবে না– এমন বাংলাদেশ গড়তে চায় জামায়েত ইসলামী।’

জামায়াত আমির আরও বলেন, ৫ আগস্টের পর অন্যরা দুর্নীতি করলেও জামায়াত্র ইসলামী কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী টেন্ডারবাজি বা কোনো মামলা বাণিজ্য করেনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
বাংলাদেশ দারুণ সংকটের মুখোমুখি রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানি সংকটে শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। ছয় মাসেও সংকট সমাধানে...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর