সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একবছরে ১২ হাজার কনটেন্ট অপসারণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গত একবছরে ১২ হাজার হয়রানিমূলক কনটেন্ট অপসারণ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ফেসবুক, ইউটিউব, টিকটক ও টুইটার তাদের প্ল্যাটফর্ম থেকে কনটেন্টগুলো অপসারণ করে। 

দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিরও বেশি। তাদের বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কনটেন্ট আপলোড ও শেয়ার করে থাকেন।

অনলাইন প্ল্যাটফর্মে হয়রানিমূলক ও অশ্লীল কনটেন্ট প্রতিনিয়তই বাড়ছে। সেই কারণেই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে উস্কানিমূলক অনুরোধের সংখ্যাও। দাবি, ডাক ও টেলিযোগাযোমন্ত্রী মোস্তফা জব্বারের।

“ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্তিযুদ্ধের বিপক্ষে অপপ্রচার, গুজব রটনা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কিছুই যাতে না থাকে তার প্রতি সতর্ক থাকতে হবে।”- বলেন মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, “ফেসবুকে কেউ একটি পোস্ট দিয়েছেন। আমরা ইচ্ছা করলেই ফেসবুক বন্ধ করে দিতে পারি না। অথবা ইউটিউবে কেউ একটি ভিডিও ছেড়েছেন। পুরো ইউটিউব আমরা বন্ধ করে দিতে পারি না। এটি পৃথিবীর কোন দেশই পারে না”।

বিটিআরসি তথ্য, ২০২১ সালে ২৬ হাজারের বেশি কনটেন্ট অপসারণ অনুরোধের ৮ হাজারই রাখে ফেসবুক। গতবছর অনুরোধ বেড়ে ৩১ হাজার ৮০০-তে দাঁড়ায়, এর মধ্যে ১০ হাজারের বেশি কনটেন্ট সরিয়ে নেয় ফেসবুক।

এছাড়া, ২০২১ সালে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব, টিকটক, বিগো ও লাইকি এবং মাইক্রোব্লগ সাইট টুইটার, ওটিটি ইমোর কাছে দুুই হাজারের বেশি কনটেন্ট অপসারণ অনুরোধের এক হাজার ১৮টি রাখে তারা। গত বছর করা ৬ হাজারের বেশি অনুরোধের দেড় হাজারই রক্ষা করে এসব প্ল্যাটফর্ম।

হয়রানিমূলক কনটেন্ট অপসারণের নামে যেন জনসাধারণের স্বাধীন মত প্রকাশমূলক কনটেন্ট অপসারণ করা না হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন বিশ্লেষকরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, “সোশ্যাল মিডিয়া নিয়ে এখন তোলপাড় চলছে সারা দুনিয়ায়। যে কেউ যে কোনো বিষয়ে যা খুশি বলে দিতে পারে। আইনের বিন্দুমাত্র তোয়াক্কা করে না। এ কারণে সোশ্যাল মিডিয়ার রাশ টেনে ধরার চেষ্টা চলছে অনেক দেশেই”।

হয়রানি ও অশ্লীলতার অভিযোগে গতবছর একহাজার ৫৭টি ওয়েবসাইটও বন্ধ করে সরকার।

সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন না হয়। তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায়...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স এ এস এস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আকতার...
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন, তাঁর দল ভালো ভাবেই ম্যাচে আছে। কিন্তু একদিন পরই দৃশ্যপট বদলে গেল, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আলোক স্বল্পতায় আগেই শেষ...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর