ট্রাম্পের নতুন ঘোষণা: অবৈধরাও আমেরিকায় থাকতে পারবেন যেভাবে!

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম

অভিবাসীদের জন্য দিনের পর দিন আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে আমেরিকায় থাকা অবৈধ অভিবাসীরা পড়েছেন বিপদে। এবার তাদের জন্য ‘সুসংবাদ’ নিয়ে এলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকা ত্যাগ করুন’ নামের একটি প্রকল্পের ঘোষণা দিলেন তিনি, যাতে আমেরিকা থেকে স্বেচ্ছায় বের হলেই দারুণ সব সুবিধা পাবেন অবৈধ অভিবাসী এমনকি অপরাধীরাও! তারা আবার আমেরিকায় এসে থাকতেও পারবেন!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় আমেরিকা ত্যাগ করতে উৎসাহিত করার জন্যই নতুন এই পরিকল্পনা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নোটিসিয়াসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, স্বেচ্ছায় আমেরিকা ছাড়তে ইচ্ছুকদের জন্য তাঁর প্রশাসন আর্থিক প্রণোদনা প্রদান করবে, যার মধ্যে রয়েছে উপবৃত্তি ও বিমানের টিকিট।

এই উদ্যোগের লক্ষ্য, গুরুতর অপরাধমূলক রেকর্ডযুক্ত ব্যক্তিদের নির্বাসনকে অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে ‘নিরপরাধ’ ব্যক্তিদের বৈধভাবে আমেরিকায় ফিরে আসার সম্ভাব্য পথ তৈরি করা।

এই পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের উপবৃত্তি দেব। তাদের কিছু টাকা এবং একটি বিমানের টিকিট দেব। এবং তারপর আমরা তাদের সঙ্গে কাজ করব। যদি তারা ভালো হয়, আমরা তাদের ফিরে পেতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফিরিয়ে আনার জন্য কাজ করব।’

ক্ষমতায় আসার আগে থেকেই অভিবাসীদের চোখের ঘুম হারাম করে দিয়ে আসছেন রিপাবলিকান এই নেতা। একের পর এক হুমকি দিচ্ছেন, নিচ্ছেন কঠিন সব সিদ্ধান্ত। এবার সেই জায়গা থেকে কিছুটা নমনীয় হলেন ট্রাম্প। তবে নতুন এই প্রকল্পের বিস্তারিত জানাননি তিনি। এমনকি কবে থেকে এই প্রকল্প শুরু করবেন–তা নিয়েও কোনো আভাস দেননি। 

তবে জানা যায়, এই পরিকল্পনায় কৃষি ও হোটেলের মতো ক্ষেত্রগুলোতে উপযুক্ত কর্মী খুঁজে পেতে সহায়তা করার কথাও বলা হয়েছে। ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন প্রয়োজনীয় পদ পূরণের জন্য ব্যক্তিদের সুপারিশ করবে, যা কৃষকদের জন্য ‘খুবই স্বস্তিদায়ক’ হবে। তিনি হোটেল ও খামারগুলোকে তাদের প্রয়োজনীয় কর্মী পেতে সহায়তা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ট্রাম্প বলেন, এর ফলে অবৈধভাবে আমেরিকায় থাকা শ্রমিকরা চলে যেতে এবং আইনি অনুমতি নিয়ে ফিরে আসতে পারবেন।

ট্রাম্পের সাক্ষাৎকারের সময় একটি ভিডিও ক্লিপ চালানো হয়। তাতে দেখা যায়, একজন মেক্সিকান দুই দশকের বেশি সময় আগে আমেরিকায় প্রবেশ করেছিলেন এবং তাঁর সন্তানরাও আমেরিকান। জানা গেছে, এই ব্যক্তি বৈধ নন। তিনি ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করে বলছেন, ‘যারা অপরাধ করেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত।’

ভিডিও ক্লিপের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি এই লোকটিকে ভালোভাবে দেখলাম। এমন একজন লোককেই আমরা ধরে রাখতে চাই। আমি মনে করি না যে, সে এতে কোনো বিপদে পড়বে।’

ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। তাই যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। সামরিক ব্যয় ও অর্থনৈতিক সংকটে...
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র...
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর