যে কারণে দুবাইয়ে এমন ভয়াবহ বন্যা 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পিএম

ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই। শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর থইথই করছে পানি। এতে বিপর্যস্ত হচ্ছে বিমানসহ সকল পরিবহন পরিষেবা। 
 
মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে। আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা। গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাইয়ের বিরল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, রাস্তা-ঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানিতে টইটুম্বুর। কোমর পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাতি, ফেরারি ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি দামি গাড়ি। 
 
এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারকারী লেখেন, ‘আমি নিশ্চিত মানুষজন ঘর থেকে বের হবে না। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে।’ 

সংযুক্ত আরব আমিরাত আবহাওয়া বিভাগ বলছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ‘ক্লাউড সিডিং’কে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দুবাই। 
  
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়, আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘনীভবন প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো যায়।
 
ড্রাই আইসের তাপমাত্রা মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ভেসে থাকা মেঘের ওপর এই ড্রাই আইসের গুড়া ছড়িয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। এই প্রক্রিয়াকেই ক্লাউড সিডিং বলা হয়।
 

বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে, এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ২০০২ সাল থেকে অর্থাৎ গত প্রায় ২২ বছর ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার।

পরিবেশবিদদের মতে, ক্লাউড সিডিং পরিবেশের জন্য ভাল নয়। এর নানান ক্ষতিকর প্রভাব রয়েছে। যেসব এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয়, সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না। ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
 

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির জ্যেষ্ঠ কর্মকর্তা এসরা আলনাকবি বলেন, ‘ভারী বর্ষণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ ৫৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ২৫৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

‘যদি ক্লাউড সিডিং করা হতো, তাহলে আপনারা বলতে পারতেন যে ক্লাউড সিডিংয়ের কারণে এটি হয়েছে। কারণ সাধারণত ক্লাউড সিডিং বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু এবার বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় কোনো ক্লাউড সিডিং করা হয়নি। এপ্রিল মাসে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা ঘটা স্বাভাবিক কারণ এই মাসে ঋতু পরিবর্তন হয়।’ 

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ফ্রেডেরিক ওটো বলেন, ‘ দুবাইয়ে যদি বৃষ্টি ঝরাতে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়েও থাকে, তবে আগে থেকেই মেঘ সৃষ্টির জন্য পানি বহন করার মতো পরিবেশ সেখানে বিরাজমান ছিল।’

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর